বিগ বি–এর জন্মদিনে মুম্বই থেকে প্যারিস তাঁর বিলাসবহুল বাংলো সম্পর্কে জানুন
বিগ বি–এর জন্মদিনে মুম্বই থেকে প্যারিস তাঁর বিলাসবহুল বাংলো সম্পর্কে জানুন
৯০ দশকে তাঁর মতো অ্যাঙ্গরি ইয়ং ম্যান বলিউডের ইতিহাসে খুঁজে পাওয়া খুবই মুশকিল, এখনও তাঁর গলার আওয়াজে গমগম করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। তিনি হলেন আট থেকে আশি সকলের প্রিয় অমিতাভ বচ্চন। তাঁর সময়ে দর্শকদের মুগ্ধ করার পর এখনকার সময়েও তিনি অক্লান্তভাবে কাজ করে চলেছেন বিভিন্ন চরিত্রে। অমিতাভ শুধু তাঁর অভিনয়ের জন্য নয়, তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন তাঁর নম্রতা, বন্ধুত্বপরায়ন এবং জরুরি বিষয় নিয়ে তিনি মন থেকে কথা বলেছেন। নিজের জীবনের দর্শন ও কাজ নিয়ে মানুষকে অনুপ্রাণিত করার সুযোগ ছাড়েননি অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর, সোমবার অমিতাভের জন্মদিন। এই জন্মদিনের দিন আসুন জেনে নেওয়া যাক অভিনেতার মুম্বইয়ের জলসা থেকে প্যারিসে কেনা বাংলো সম্পর্কে।

মুম্বইয়ের বিলাসবহুল বাংলো জলসা
তিন দশকের বেশি সময় ধরে বলিউডের শেহেনশা অমিতাভ বচ্চন বিশ্বজুড়ে তাঁর ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করে চলেছেন মুম্বইয়ের এই বিলাসবহুল বাংলো জলসার গেট থেকে। ভক্তরা জন্মদিনের সময় অমিতাভের এই জলসার গেটে ভিড় করে থাকেন শুধু একবার তাঁর ঝলক পাওয়ার জন্য। বিনোদন জগতের এই পাওয়ার কাপল, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তাঁদের পরিবার সমেত এই জলসাতেই থাকেন। অমিতাভ ও জয়ার সঙ্গেই থাকেন তাঁদের ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই ও নাতনি আরাধ্যা বচ্চন। ১০,১২৫ স্কোয়ার ফিটের দোতলা বাসস্থান জলসার মূল্য ১০০-১২০ কোটি। এই বাংলোতে রয়েছে আয়না দেওয়া তাক, মেঝে থেকে সিলিং পর্যন্ত জানলা, কাঁচের ঝাড়বাতি, দামি আসবারপত্র, অসাধারণ শিল্পকর্ম, যা দেখে চক্ষু কপালে ওঠার জোগাড় হবে। যাইহোক, এই বিলাসবহুল সম্পত্তির একটি অনন্য অংশ হল আইকনিক দেওয়াল যা বিশেষভাবে বচ্চন বংশের পারিবারিক ছবিগুলির জন্য উৎসর্গীকৃত।

অমিতাভ বচ্চনের জনক প্যালেস
অমিতাভ বচ্চনের আরও একটি বাসস্থান হল জনক, যা তাঁর জলসা থেকে একেবারে হাঁটা পথের দুরত্বে। জনক জেভিপিডি রাস্তার ১১ নং থেকে আলাদা। অমিতাভ বচ্চন জনকে তাঁর অধিকাংশ আলোচনা, কাজ সংক্রান্ত বৈঠক সারেন। তবে শুধু তাই নয়, বিগ বি এই বাংলোর জিম ব্যবহার করেন এবং সঙ্গীত শোনার জন্য বা পিয়ানো বাজানোর জন্য নিজের মিষ্টি একটি ব্যক্তিগত জায়গায় সময় কাটান। এটা অনেকেই জানেন যে বিগ বি তাঁর ব্যক্তিগত সময় কাটান জনকে এবং তা তাঁর বাড়ির লোক ছাড়া সেভাবে কেউ জানেন না। জলসা অণিতাভের জন্য উচ্চমাত্রায় স্বাচ্ছন্দ্য প্রদান করে।

অমিতাভের প্রথম বাড়ি প্রতীক্ষা
এটা সকলেই জানেন যে মুম্বইয়ে অমিতাভ বচ্চন তাঁর প্রথম বাড়ি কিনেছিলেন জুহুতে। দারুণ সুন্দর সেই বাংলোর নাম ছিল প্রতীক্ষা। গোটা বিশ্বজুড়ে অমিতাভ বহু সম্পত্তি কিনলেও অমিতাভের মন পড়ে রয়েছে তাঁর প্রথম বাড়ি প্রতীক্ষাতেই। অমিতাভ বচ্চন অনেক সাক্ষাতকারেই এটা স্বীকার করেছেন যে তিনি যেহেতু ওই বাড়িতে বড় হয়েছেন তাই প্রতীক্ষা তাঁর মনের খুব কাছের। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমিতাভ বচ্চন তাঁর অভিভাবক হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের ঘরটিকে সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছেন। অমিতাভ প্রত্যেকদিন প্রাতঃভ্রমণের পর তাঁর পুরনো বাড়িতে ঘুরে আসেন। আরও একটি কারণ হল অমিতাভ কেন প্রতীক্ষার প্রতি তাঁর এত টান। কারণ এই প্রতীক্ষাতেই অমিতাভের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়েছিল ২০০৭ সালের ২০ এপ্রিল।

অমিতাভের দারুণ বাংলো বৎস
খুব ছোট হলেও অমিতাভের উল্লেখযোগ্য সম্পত্তি হল বৎস। এটি জুহুতে অবস্থিত। ৭৫০ স্কোয়ার ফিট বর্গ জমিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সম্পত্তিটি এখন অমিতাভ বচ্চন খ্যাতনামা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইন্ডিয়াকে ভাড়ায় দিয়েছে, এটা বচ্চন পরিবারের অতিরিক্ত উপার্জন।

জলসার পিছনে রয়েছে অমিতাভের সম্পত্তি
২০১৩ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম রিপোর্ট করেছিল যে অমিতাভ বচ্চন জলসার ঠিক পিছনেই আরও একটি বাংলো কিনেছিলেন। অমিতাভের উদ্দেশ্য ছিল জলসাকে আরও প্রশস্ত করবে। নামগোত্রহীন এই সম্পত্তি ৮০০০ স্কোয়ার ফিট জুড়ে রয়েছে। জানা গিয়েছে যে যদি অমিতাভ জলসার সঙ্গে ওই বাংলোটিকে এক নাও করেন তাও দুই বাড়ির মধ্যে সাধারণ একটি দেওয়াল থাকবে। এই সম্পত্তির ফলে বচ্চনরা তাঁদের বাড়ির উঠোনে যথেষ্ট জায়গা পেয়েছিল।

অমিতাভের দুবাই ম্যানিসন
২০১৬ সালে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁর সুন্দরী স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন দুবাইতে ভিলা কেনেন। আল্ট্রা মর্ডান শহরে এরকম একটি ভিলা সত্যিই অসাধারণ। ল্যাভিশ এই ভিলায় রয়েছে আধুনিক ডিজাইনের রান্নাঘর এবং নোল্ট ওয়ারড্রোবস। শুধু তাই নয়, এই ভিলায় রয়েছে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা, রয়্যাল পুল, জাকুজি সহ একগুচ্ছ বিনোদনের ব্যবস্থা। এছাড়াও ভিলায় রয়েছে মিনি থিয়েটার, বিশাল বড় লবি সহ স্টাইলিশ সিঁড়ি।

অমিতাভ বচ্চনের প্যারিসে অ্যাপার্টমেন্ট
২০১১ সালে জয়া বচ্চন অমিতাভ বচ্চনকে প্যারিসে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দেন। তাঁদের বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে জয়া বচ্চন তাঁর স্বামীকে এই উপহার দিয়েছেন। এই সুন্দর অ্যাপার্টমেন্টটি প্যারিস শহরে অবস্থিত। অমিতাভের প্যারিস শহরটি খুব প্রিয়, তাই জয়া বচ্চন এই শহরেই তাঁকে ফ্ল্যাট উপহার দেন।












Click it and Unblock the Notifications