Shah Rukh Khan: শাহরুখ খানকে খুনের হুমকি! ছত্তীসগঢ় থেকে গ্রেফতার আইনজীবী

Shah Rukh Khan: শাহরুখ খানকে খুনের হুমকি (Death Threat) দেওয়ার ঘটনায় ছত্তীসগঢ় থেকে গ্রেফতার (Arrested) অভিযুক্ত যুবক। ফয়জ়ান খান নামে এক আইনজীবীকে ছত্তীসগঢ়ের রায়পুর (Raipur) থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। শাহরুখকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ৫০ লক্ষ টাকা দাবি করে ওই অভিযুক্ত।

গত ৭ নভেম্বর শাহরুখকে খুনের হুমকি দিয়ে ফোন (Threat Call) আসে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে। প্রাণে বাঁচতে গেলে শাহরুখকে ৫০ লক্ষ টাকা দিতে হবে (Ransom) বলে দাবি করে ওই অভিযুক্ত।

srk651

বান্দ্রা থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল নম্বর যাচাই করে জানা যায়, রায়পুরের ফয়জ়ান নামে এক ব্যক্তির নামে থাকা মোবাইল নম্বর থেকে ফোন আসে। তড়িঘড়ি ছত্তীসগঢ়ে পৌঁছয় মুম্বই পুলিশ।

ফোনের টাওয়ার লোকেট করে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। যদিও ধৃত ওই আইনজীবীর দাবি, ২ নভেম্বর তাঁর ফোনটি চুরি হয়ে যায়। স্থানীয় থানায় মোবাইল চুরির অভিযোগও দায়ের করেছেন তিনি। তার নাম করে রেজিস্টার্ড ফোন নম্বর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ ফয়জ়ানের।

রায়পুরে গিয়ে ফয়জ়ানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় পুলিশ। চলতি সপ্তাহে বান্দ্রা থানায় (Bandra Police Station) গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সময় পেরিয়ে গেলেও হাজিরা দেয়নি ওই অভিযুক্ত। এরপরই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের দাবি, ১৯৯৩-এ শাহরুখের ছবি 'আনজাম'-এ হরিণ হত্যা করে খাওয়ার কথা বলা হয়েছিল। নিজেকে বিশ্নোইদের (Bishnoi Gang) বন্ধু বলে দাবি করে সে। হরিণ হত্যার ঘটনার জন্যই শাহরুখের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন বলে স্বীকার করেন ওই অভিযুক্ত।

গত বছর অগাস্ট মাসেও খুনের হুমকি পেয়েছিলেন শাহরুখ। পাঠান ও জওয়ান ছবির সাফল্যের পরই খুনের হুমকি দেওয়া হয় বলিউডের বাদশাহকে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা। মুম্বই পুলিশের তরফে তাঁকে ওয়াই প্লাস সিকিউরিটি প্রদান করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+