পার্নো থেকে রাইমা, কার প্রেম জমছে, কার সম্পর্ক ভাঙছে! টলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন
২০১৮ সালের 'টলিউড-ক্যালেন্ডারে' একাধিক ঘটনা উজ্জ্বল হয়ে রয়েছে। একাধিক নায়ক, নায়িকা, থেকে পরিচালক, কলাকুশলীর প্রেমের উত্থান পতন ঘিরে বহু তথ্য উঠে আসে।
২০১৮ সালের 'টলিউড-ক্যালেন্ডারে' একাধিক ঘটনা উজ্জ্বল হয়ে রয়েছে। একাধিক নায়ক, নায়িকা, থেকে পরিচালক, কলাকুশলীর প্রেমের উত্থান পতন ঘিরে বহু তথ্য উঠে আসে। বছরের প্রথমার্ধে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রাজ চক্রবর্তীর বিয়ে ঘিরে ব্যাপক আলোচনা হয়। সেই সময়ে রাজের 'প্রাক্তন' মিমি চক্রবর্তীও খবরে উঠে আসেন নানা ভাবে। আর বছর শেষ হতেই খবরে উঠে আসছেন টলিউডের আরও একঝাঁক অভিনেত্রী। দেখে নেওয়া যাক, প্রেমের উত্থান পতন ঘিরে টলিউড ইন্ডাস্ট্রিতে কোন খবর উঠে আসছে।

পার্নোর প্রেম
টলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিনেত্রী পার্নো মিত্রকে ঘিরে। শোনা যাচ্ছে , পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে সম্পর্কের সমাপ্তির পর পার্নো এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আর পার্নোর প্রেমের ঘটকালি নাকি করেছেন অভিনেত্রী রাইমা সেন! তবে এই বিষয়ে পার্নো বা রাইমা কেউই মুখ খোলেননি। সম্ভবত এনগেজমেন্ট থেকে বিয়ে , সমস্ত পর্ব ঘিরেই নাকি পার্নোর প্ল্যানিং হয়ে গিয়েছে।

রাইমার ব্রেক আপ!
পার্নোর প্রেমের সম্পর্কের ঘটকালী করলেও, রাইমা সেনের নিজের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে বলে খবর। নামী হোটল ব্যবসায়ী বিক্রম পুরীর সঙ্গে রাইমার সম্পর্কের কথা ঘনিষ্ঠরা সকলেই জানতেন। কিন্তু সেই সম্পর্ক আর শেষ পর্যন্ত এগোতে পারেনি। শোনা যায়, বিক্রম ছিলেন বিবাহিত। কিন্তু প্রথম বিবাহে ইতি টেনে তিনি রাইমাকে বিয়ে করবেন কি না তা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

নায়িকাদের প্রেমের অন্দরমহল
শোনা যাচ্ছে, টলিউডের যে নামী অভিনেত্রীর সঙ্গে এক নামী প্রযোজকের নাম জড়িয়েছিল, সেই অভিনেত্রীও নতুনভাবে সম্পর্কের পথে এগোচ্ছেন। কোনও এক ব্যবসায়ীকে তিনি জীবন সঙ্গী হিসেবে দেখতে চলেছেন বলে খবর জোরদার।

টলি নায়িকাদের উত্থান-পতনের খবর!
খবর রয়েছে আরও এক নায়িকাকে ঘিরে। সদ্যই টলিউডের এক নামী নায়িকার বিয়ে দ্বিতীয় বিয়েটিও ভেঙেছে। তিনি আপাতত এক এয়ারওয়েজকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ার পথে এগিয়ে চলেছেন। অন্যদিকে, গোয়ায় এক পরিচালকের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন টলিউডের আরও এক অভিনেত্রী। কি বুঝতে পারছেন না কে তিনি? এই অভিনেত্রীর 'প্রাক্তন' বয়ফ্রেন্ড ছিলেন একজন পরিচালক, যাঁর সঙ্গে আরও এক টলিউড অভিনেত্রীর বিয়ে ঘিরে বছরের প্রথমার্ধেই জলঘোলা হয় চরম!
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications