প্রয়াত ঋষি কাপুরের শেষ ছবি ‘‌শর্মাজি নমকিন’‌ কবে মুক্তি পাবে জেনে নিন

প্রয়াত ঋষি কাপুরের শেষ ছবি ‘‌শর্মাজি নমকিন’‌ কবে মুক্তি পাবে জেনে নিন

প্রায় দু’‌বছর হতে চলল বলিউডের বরিষ্ঠ অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হয়েছেন এবং ভক্তরা আজও বড় পর্দায় তাঁর অভাব অনুভব করেন। তাঁর আকস্মিক প্রয়াণ ইন্ডাস্ট্রিতে এক শূণ্যস্থান তৈরি করেছে। বুধবার ঋষি কাপুর অভিনীত তাঁর শেষ ছবি '‌শর্মাজি নমকিন’‌ সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে এল। এই সিনেমার শুটিং করতে করতেই প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর এবং বাকি ছবির শুটিংয়ের জন্য ঋষি কাপুরের জায়গায় নিয়ে আসা হয় পরেশ রাওয়ালকে।

প্রয়াত ঋষি কাপুরের শেষ ছবি ‘‌শর্মাজি নমকিন’‌ কবে মুক্তি পাবে জেনে নিন


অ্যামাজন প্রাইমে ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে শর্মাজি নমকিন সিনেমা। বুধবার ছবি মুক্তির দিন ঘোষণা করলেন এই ছবির অন্যতম মুখ্য অভিনেতা জুহি চাওলা। পরেশ রাওয়ালও টুইটারে এই খবর জানিয়েছেন। এই ছবির নির্মাতারা ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন যেখানে ঋষি ও পরেশ দু’‌জনেই একই ধরনের পোশাক পরে রয়েছেন।

একজন ৬০ বছরের প্রৌঢ়ের জীবন নিয়ে তৈরি হালকা মেজাজের এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর। ছবির পরিচালক হিতেশ ভাটিয়ার এটিই প্রথম ছবি। ২০২০ সালে এই ছবির শুটিংয়ের মাঝেই প্রয়াত হন অভিনেতা। কিভাবে ছবি সম্পন্ন হবে! চিন্তায় পড়ে গিয়েছিল প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পরিচালক। এই সময়ই ঋষি কাপুর অভিনীত চরিত্রটির জন্য তাঁরা আর্জি জানান অভিনেতা পরেশ রাওয়ালকে। অভিনেতা রাজি হওয়াতেই সম্পন্ন হয় শর্মাজি নমকিনের শুটিং। এই প্রথম একই চরিত্রে দুই অভিনেতাকে অভিনয় করতে দেখবে বলিউড। পরেশ রাওয়ালের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলা।

ছবির মুখ্য চরিত্র শর্মাজি, চাকরি থেকে অবসরের পর নিজের রান্নার শখ পূরণ করার গল্প বলবে শর্মাজি নমকিন। ছবিতে এক সাধারণ মানুষের চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে। এই ছবিটি প্রয়াত অভিনেতার প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য বলে জানায় প্রযোজনা সংস্থা। জুহি চাওলা বুধবার টুইটে লেখেন, শর্মাজি আসছেন আমাদের জীবন ভালো বানাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+