মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির এই গানগুলি আজও জনপ্রিয়তার তুঙ্গে
মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির এই গানগুলি আজও জনপ্রিয়তার তুঙ্গে
প্রয়াত জনপ্রিয় গায়ক ও সঙ্গীতকার বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ৫০ বছর ধরে সঙ্গীত জগতে তাঁর অনবদ্য অবদান কোনওভাবেই অনস্বীকার্য নয়। ডিস্কো মিউজিকে তিনি ছিলেন একপ্রকার রাজা, তাই দেশজুড়ে বাপ্পি লাহিড়ি 'ডিস্কো কিং’ নামে পরিচিত ছিলেন। তাঁর গান ছাড়াও বাপ্পি দা পরিচিত ছিলেন তাঁর লুকস নিয়েও। তাঁকে সর্বদাই ভারী সোনার গয়না পরে থাকতে দেখা যেত। ১৯৫২ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় সমৃদ্ধ ক্ল্যাসিকাল সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া লাহিড়ি তাঁর কর্মজীবন সঙ্গীত পরিচালক হিসাবে শুরু করেন মাত্র ১৯ বছর বয়সে।
বাপ্পি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি একজন জনপ্রিয় বাঙালি গায়ক ছিলেন এবং মা বাঁশরি লাহিড়িও একজন গায়িকা ও প্রশিক্ষণরক ক্ল্যাসিকাল শিল্পী ও শ্যামা সঙ্গীতে দক্ষ ছিলেন। বাপ্পি লাহিড়ির অভিভাবক তাঁকে সঙ্গীতের সমস্ত দিকেই পারদর্শী করে তোলেন। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি তাঁর গুণমুগ্ধ শ্রোতাদের। আসুন সেই হিট গানগুলিকে আরও একবার দেখে নেওয়া যাক।

ইয়াদ আ রাহা হ্যায়
অত্যন্ত জনপ্রিয় একটি গান। লাভ স্টোরি সিনেমার এই গানটি গেয়েছিলেন প্রয়াত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের পুত্র অমিত কুমার। এই গানটি আজও শ্রোতাদের খুবই প্রিয় একটি গান।

ইয়ার বিনা চ্যান কাহা রে
বাপ্পি লাহিড়ির আরও এক রেট্রো ক্ল্যাসিক গান, যা আজও সমানভাবে জনপ্রিয়, সেটি হল সাহেব সিনেমার ইয়ার বিনা চ্যান কাহা রে। এই গানটি বাপ্পি লাহিড়ি নিজেই গেয়েছিলেন এবং তাঁর সঙ্গে ডুয়েটে ছিলেন এস জানকি।

তামা তামা লোগে
অনুরাধা পাড়োয়াল ও বাপ্পি লাহিড়ির দারুণ হিট গান থানেদার সিনেমার তামা তামা লোগে, যা আজও দারুণভাবে শ্রোতাদের প্রিয় গানের তালিকায় রয়েছে। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের নাচ আরও জনপ্রিয় করে তুলেছিল এই গানটিকে। পরবর্তী কালে এই গানটি ব্যবহৃত হয় বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত বদ্রীনাথ কি দুলহানিয়া সিনেমায়।

আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার
বাপ্পি লাহিড়ির অসাধারণ কিছু গানের মধ্যে এই গানটি অবশ্যই আইকোনিক হিসাবেই পরিচিত। আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার সেই সময় দারুণ হিট হয় এবং সকলের মুখে মুখে এই গান ঘুরতে থাকে। মিঠুন চক্রবর্তী ও তাঁর ডিস্কো স্টাইল এই গানকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। এই গানটি গেয়েছিলেন বিজয় বেনেডিক্ট।

টাকি ও টাকি
হিম্মতওয়ালা সিনেমার টাকি ও টাকি গানটি জীতেন্দ্রর নাচের সঙ্গে সঙ্গে দারুণভাবে হিট হয়। এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও আশা ভোঁসলে এবং এটা আজও জীতেন্দ্রর আজব নাচের জন্য জনপ্রিয়।

জিম্মি, জিম্মি, আজা, আজা
ডিস্কো ডান্সার ছবির গানের জন্যই বাপ্পি লাহিড়ি অত্যাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর রচিত জিম্মি, জিম্মি, আজা, আজা গানটি খুবই জনপ্রিয় এবং আজও তা শ্রোতাদের মনে জায়গা করে রয়েছে।
ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications