Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের এই হিট সিনেমাগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত

২০২০ সালের ১৪ জুন দেশের সকল সিনেমা প্রেমীদের হতবাক করে আত্মঘাতী হন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৭ বছরের ফিল্মি কেরিয়ারে তাঁর কেরিয়ারের গ্রাফ যথেষ্ট প্রশংসনীয় ছিল। অভিনেতার টিভি থেকে সিনেমায় সফলতম সফর দর্শকদের সুশান্ত সিং রাজপুতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছিল। কাই পো চে, এমএস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ ও ছিছোড়ের মতো সিনেমায় সুশান্তের অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। তবে অন্যান্য অভিনেতার মতোই সুশান্তও কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যা পরবর্তীকালে বড় হিট হয়েছিল। সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আসুন দেখে নেওয়া যাক তাঁর ফিরিয়ে দেওয়া কিছু সিনেমা।

গোলিও কি রাসলীলা–রাম লীলা/‌বাজিরাও মস্তানি/‌পদ্মাবৎ

গোলিও কি রাসলীলা–রাম লীলা/‌বাজিরাও মস্তানি/‌পদ্মাবৎ

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর মুম্বই পুলিশ পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে সুশান্ত সিং পরিচালকের তিনটে বড় সিনেমা রাম লীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবৎ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তারিখের সমস্যা ছিল। এই তিন সিনেমায় রণবীর সিংকে নেওয়া হয় এবং এই সিনেমাগুলি বক্সঅফিসে দারুণ হিট হয়।

হাফ গার্লফ্রেন্ড

হাফ গার্লফ্রেন্ড

২০১৫ সালে চেতন ভগত টুইট করে জানিয়েছিলেন যে সুশান্ত হাফ গার্লফ্রেন্ড-এর অংশ হতে চলেছে। কিন্তু এরপর সুশান্তের বদলে এই সিনেমায় অর্জুন কাপুরকে নেওয়া হয় কারণ সুশান্তের সঙ্গে তারিখ ও সময় নিয়ে সমস্যা দেখা দেয়।

ফিতুর

ফিতুর

অভিষেক কাপুরের ফিতুর সিনেমায় নুর চরিত্রে প্রথম পছন্দ ছিল সুশান্ত সিং রাজপুত। কিন্তু প্রস্তাবে রাজি হওয়া নিয়ে সুশান্তের অত্যাধিক বিলম্ব তাঁকে এই সিনেমা থেকে সরে যেতে বাধ্য করে, তাঁর বদলে আদিত্য রয় কাপুরকে নেওয়া হয়।

হাসি তো ফসি

হাসি তো ফসি

অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন যে তিনি তাঁর প্রযোজনায় তৈরি হওয়া হাসি তো ফসি সিনেমার জন্য প্রথমে সুশান্ত সিং রাজপুতকেই বলেছিলেন অভিনয়ের জন্য, পরিণীতা চোপড়ার বিপরীতে। কিন্তু যশরাজের সঙ্গে তিনটে সিনেমার চুক্তি থাকার কারণে সুশান্ত করতে পারেননি। পরে এই সিনেমায আমরা সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে পাই।

মুক্কাবাজ

মুক্কাবাজ

অনুরাগ কাশ্যপ এরপরও তাঁর ছবি মুক্কাবাজ-এর জন্য সুশান্তকে প্রস্তাব দিয়েছিলেন ২০১৬ সালে, এমএস ধোনি মুক্তির আগে। কিন্তু পরিচালক জানিয়েছেন যে এমএস ধোনি হিট হওয়ার পর সুশান্ত আর কোনওদিনও তাঁকে ফোন করেননি। অনুরাগ এরপর বিনীত কুমার সিং-এর সঙ্গে মুক্কাবাজ সিনেমাটি করেন এবং সুশান্ত করণ জোহরের ড্রাইভ সিনেমায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সিনেমা করা বেছে নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+