সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, কী জানালেন চিকিৎসক

কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গায়িকা লতা মঙ্গেশকর

কোভিড আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর করোনা ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, কী জানালেন চিকিৎসক

চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এখন গায়িকার সঙ্গে কারও দেখা করার অনুমতি নেই। চিকিতসকদের মতে, তখন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ICUতে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। তবে, কতদিন তাঁকে আইসিইউতে থাকতে হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ডাক্তাররা। ১১ জানুয়ারী করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

উল্লেখ্য, গায়িকার সুস্থ আরোগ্য কামনা করছেন লাখ লাখ ভক্ত। বুধাবার লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ জানিয়েছেন যে, গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কঠিন সময়ে তিনি পার করে এসেছেন। ভগবানের প্রতি পুরো আশা ভরসা আছে তাঁদের। সমস্ত ভক্তদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা সব সময়ে লতা দিদির সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করছেন। তিনি আরও জানান,’ লতা দিদি যোদ্ধা ও বিজয়ী’। ধীরে ধীারে সুস্থ হচ্ছেন তিনি। সকলের আশীর্বাদেই শিল্পী ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হচ্ছেন, এমনটাও বলেন তিনি।সেই সঙ্গে তিনি জানান, হাসপাতালের ডাক্তাররা কথা উল্লখ করে তিনি জানান, তাঁরা খুবই ভালো করে দেখাশোনা করছেন লতা মঙ্গেশকরের।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক চিকিৎসক প্রতীত সামধানী জানিয়েছেন, গায়িকা লতাজির জন্য সেরা চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই চিকিৎসায় সাহায্যও করছেন। পাশাপাশি তিনি আরও বলেন, আপাতত ICU তে থাকবেন লতাজি। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা খুব দরকার। কারণ করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাঁর পর তিনি সুস্থ হয়ে জান। গত বছর পরিবারের লোকেদের সঙ্গে জন্মদিনও পালন করেন তিনি। অগণিত ভক্ত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের সুস্থ হওয়া কামনা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+