লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও 'সংকটজনক'! মেডিক্যাল রিপোর্ট কী বলছে

প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতালে ভর্তি হতেই প্রবীণ গায়িকাকে রাখা হয় আইসিইউতে।

প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতালে ভর্তি হতেই প্রবীণ গায়িকাকে রাখা হয় আইসিইউতে। জানা যায়, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঙ্গীত জগতের এই কিংবদন্তি শিল্পী।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও সংকটজনক! মেডিক্যাল রিপোর্ট কী বলছে

তবে মঙ্গলবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে , 'সংকট' এর প্রহর এখনও কাটেনি। লতা মঙ্গেশকর এখনও স্থিতিশীল হয়ে উঠতে পারেননি। তবে ধীরে ধীরে তাঁর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সূত্রে দাবি, এখনও সংকটজনক লতা মঙ্গেশকর।

সোমবারই ৯০ বছর বয়সী লতা মঙ্গেশকরকে ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক পতীত সমধানির চিকিৎসার অধীনে রয়েছেন লতা। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক নামী ছবিতে রয়েছে তাঁর অনবদ্য কণ্ঠস্বরে একাধিক গান। এদিকে ,ভারতীয় সঙ্গীত জগতের এই কিংবদন্তীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত বলিউড। প্রসঙ্গত, শেষবার যশ চোপড়ার ' বীর জারা' ছবিতে প্ল্যেব্যাক করতে শোনা যায় লতা মঙ্গেশকরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+