শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন

আচমকাই শারীরিক অবস্থার অবনতি, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে গতকাল রাতে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীকে হাসপাতালের চিকিৎসকেরা নানান পরীক্ষা করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই অভিনেত্রী অস্বস্তি বোধ করতে শুরু করেন। ক্রমশই অভিনেত্রীর শরীর খারাপ হতে থাকে। তখনই পরিবারের সদস্যরা দ্রুত অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করেন। যদিও সদস্যদের থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি। চিকিৎসকেদের তত্তবাবধানে রয়েছেন তিনি। এমন খবরে মন ভারাকান্ত হয়ে উঠেছে অভিনেত্রীর ভক্তদের। অনুগামীদের মতে, যত তাড়াতাড়ি সম্ভব অভিনেত্রী যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং আবারও যেন নিজের কাজ শুরু করেন।

শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন

কয়েক মাস আগেও এমনই ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছিল হায়দরাবাদে নতুন ছবি শুটিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সিনেমার শ্যুটিং চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁর নানারকম পরীক্ষা করেছিলেন। সুস্থ হওয়ার তিনি আবারও বাড়ি ফিরে আসেন।

যদিও তারপর সিনেমার প্রযোজক অশ্বিনী জানিয়েছিলেন, এমন কোনও ব্যাপার নয় নর্মাল রুটিন চেকআপের জন্য দীপিকা হাসপাতালে গিয়েছিলেন। তাঁর আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিল অভিনেত্রী। সুস্থ হওয়ার পর তিনি ইউরোপে উড়ে গিয়েছিলেন। ইউরোপে সিনেমার সেট থেকে নানা ধরনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাঁর বিপি হালকা ওঠা নামা করার কারণে তিনি নিয়মিত চেকআপের মধ্যে দিয়েই থাকেন। আগেরবার এমন ঘটনার জন্য হাসপাতালে চেকআপ করতে গিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর দেখা মিলবে পাঠান ছবিতে। যেখানে অভিনয় করেছেন শাহরুখ খান। দেখা মিলবে জন আব্রাহামকেও। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৫ জানুয়ারি। পাঠান সিনেমা ছাড়া সার্কাস ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করবেন রণবীর এবং দীপিকা। শাহরুখ খানের জওয়ান ছবিতে এক ক্যামিও চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। তাঁর সঙ্গে দেখা যাবে, অমিতাভ বচ্চন, দিশা পাটানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+