এই ধরনের বিজ্ঞাপনে কখনও কাজ করবেন না, সিদ্ধান্ত লারা দত্তের

এই ধরনের বিজ্ঞাপনে কখনও কাজ করবেন না, সিদ্ধান্ত লারা দত্তের

বিজ্ঞাপনের দুনিয়ায় এখন প্রতিযোগিতা অসম্ভব বেড়ে গিয়েছে। প্রত্যেক ব্র‌্যান্ডই চায় তাদের পণ্যকে বাজারে বিক্রি করতে কোনও চেনা–পরিচিত মুখ যাতে প্রচার করে। কিন্তু এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেদের নীতি কোনওভাবেই ভাঙতে চান না। তাঁদের মধ্যে লারা দত্ত অন্যতম। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে তিনি স্যানিটরি প্যাড, অ্যালকোহল ও সিগারেট ব্র‌্যান্ডের কোনও সংস্থার সঙ্গে যুক্ত হবেন না। এক সাক্ষাতকারে লারা দত্ত বলেছেন যে তিনি যদি সেই পণ্যটি ব্যবহার না করেন, তবে সেই পণ্যের বিজ্ঞাপনও তিনি করবেন না।

এই ধরনের বিজ্ঞাপনে কখনও কাজ করবেন না, সিদ্ধান্ত লারা দত্তের


গত বেশ কয়েক বছর ধরে লারা দত্ত একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। যার মধ্যে ভোজ্য তেল, সিরিয়াল, টুথপেস্ট ও বাইক রয়েছে। ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতার পর লারা দত্তকে অনেক সিনেমায় দেখা গিয়েছে। ২০০৩ সালে লারা আন্দাজ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর মস্তি, নো এন্ট্রি, ভাগম ভাগ, ঝুম বরাবর ঝুম, পার্টনার, হাউজফুল, চলো দিল্লি ও ডন সিনেমাতে দেখা গিয়েছে লারাকে। এক সাক্ষাতকারে লারা খুব স্পষ্ট করে বলেন, '‌হ্যাঁ, আমি কোনও অ্যালকোহল ব্র‌্যান্ডের সঙ্গে যুক্ত হতে চাই না। এর কারণ একেবারেই এটি নয় যে আমি নিজে মদ্যপান করি না, তবে আসলেই বিষয়বস্তু বেশ গুরুত্বপূর্ণ। অ্যালকোহলের কোনও বিজ্ঞাপন সংস্থা আজ পর্যন্ত বাক্সের বাইরে বেরিয়ে নিজেদের দর্শকদের সামনে তুলে ধরেনি তাই আমিও প্রয়োজন বোধ করিনি। এমনকি সিগারেটের বিজ্ঞাপন আমি করতে চাই না। বেশ কিছুদিন আগে স্যানিটারি ন্যাপকিন এর একটি সংস্থা আমার কাছে এসেছিল আমি সেটিও প্রত্যাখ্যান করি।’

কিন্তু তাঁর এই সিদ্ধান্তের কারণ কী? লারা জানান, এইসব বিজ্ঞাপন কিংবা দ্রব্য সামগ্রী যেভাবে পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার, মোকাবিলা করার সময় এখনই। বর্তমানে মেনস্ট্রুয়াল কাপের মত বিকল্প রয়েছে – এগুলি বেশ ভাল। ভবিষ্যতে এই ধরনের কোনও পণ্যের বিজ্ঞাপন সত্যিই করতে চান, ভাল জিনিসের প্রচার করা খুব দরকার। প্রসঙ্গেই বলে ন, তিনি নিজে যদি সেই পণ্য ব্যবহার না করতে চান, তবে লোকজনের উদ্দেশ্যেও বার্তা পৌঁছাবেন না। ‌

শেষ বার তাঁকে দেখা যায় বেলবটম ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে, মেকআপ এবং অভিনয়ের দক্ষতায় প্রকৃত লারাকো চেনা দায় হয়ে পড়েছিল। এই ছবিতে তিনি অক্ষয় কুমার ও হুমা কুরেশির সঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তাঁকে হিকাপ ও হুকাপ সিরিজে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। গতমাসে লারা দত্ত কউন বনেগি শিখরওয়াতি ওয়েব শোতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+