ভাষা কোনও বাধা নয়, প্রথমবার টিকটক ভিডিও করে প্রমাণ করলেন সেনসেশান প্রিয়া প্রকাশ

ভাষা কোনও বাধা নয়, প্রথমবার টিকটক ভিডিও করে প্রমাণ করলেন সেনসেশান প্রিয়া প্রকাশ

চোখ মেরে রাতারাতি স্টার হয়ে গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। যদিও এর জন্য বেশ খানিকটা দায়ি সোশ্যাল মিডিয়া। মালায়ালাম ছবি '‌অরু আদার লাভ’‌ ছবিতে প্রথম দেখা যায় প্রিয়াকে, এই ছবির '‌মাণিক্য মালারায়া পুভি’‌ গানে চোখ মেরে প্রিয়া কিছু সেকেন্ডের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজ করে ফেলে।

ভাষা কোনও বাধা নয়, প্রথমবার টিকটক ভিডিও করে প্রমাণ করলেন সেনসেশান প্রিয়া প্রকাশ


দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ প্রিয়া ধীরে ধীরে নিজেকে জনপ্রিয় করার পথে হাঁটছেন। সম্প্রতি তিনি টিকটকে প্রবেশ করেছেন। আর এটা বলাই বাহুল্য যে ঠিক আগের মতোই তিনি টিকটকেও সকলের প্রিয় হয়ে উঠেছেন কিছুদিনের মধ্যেই। তবে প্রিয়া প্রমাণ করেছেন যে তাঁর জনপ্রিয়তা কোনও ভাষার মধ্যে সীমাবন্ধ নয়, আর তাইতো তাঁর আঞ্চলিক ভাষার টিকটক ভিডিও ভক্তদের কাছে সমানভাবে আকর্ষণীয়। যদিও অনেকেই প্রিয়াকে হিন্দি ভাষায় টিকটক ভিডিও করতে বলেছেন।

প্রিয়ার প্রথম ছবি '‌ওরু আদার লাভ’‌, পরিচালক ওমর লুলু। এই ছবিতে প্রিয়ার সঙ্গে প্রধান চরিত্রে দেখা যায় সিয়াধ শাজাহান, রোশন আবদুল রাহুফ ও নুরিন সেরিফকে। তেলেগু ও কন্নড় ভাষাতেও সিনেমাটি মুক্তি পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+