লালকৃষ্ণ আদবানি চোখের জল ধরে রাখতে পারলেন না কী দেখে! ভিডিও প্রকাশ্যে

লালকৃষ্ণ আদবানি চোখের জল ধরে রাখতে পারলেন না কী দেখে! ভিডিও প্রকাশ্যে

জম্মু ও কাশ্মীর থেকে রাতারাতি এক অভিশপ্ত সময়ে বিতাড়িত হয়েছিলেন কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিত। সেই অভিশপ্ত সময়ের দলিল আজও ভারতের 'বর্তমান'কে উস্কানি দেয়। আর সেই ঘটনার প্রেক্ষাপটে এক প্রেমের কাহিনি তুলে ধরেছেন বিধু বিনোদ চোপড়া।এই সপ্তাহেই মুক্তি পেয়েছে বিধুবিনোদ চোপড়া পরিচলিত 'শিকারা'। সেই ফিল্ম দেখেই চোখের জল ধরে রাখতে পারলেন না লাল কৃষ্ণ আদবানি।

লালকৃষ্ণ আদবানি চোখের জল ধরে রাখতে পারলেন না কী দেখে! ভিডিও প্রকাশ্যে

ছবি দেখে কিছুতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি লালকৃষ্ণ আদবানি। ছবির বিশেষ স্ক্রিনিং এ পরিচালক তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই বিশেষ স্ক্রিনিং আদবনি সহ তাঁর কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব উপভোগ করেন। আর এমন ছবি দেখে রীতিমতো আবেগ বিহ্বল হয়ে পড়েন তিনি।

মূলত, 'শিকারা' নিয়ে অনেকেরই বহু অভিযোগ রয়েছে। অনেকেরই দাবি বেস কিছু অসত্য তথ্য দেওয়া হয়েছে ফিল্মে। ছবিটি নিয়ে হয়েছে মামলাও। তবে ছবির ফিল্ম সমালোচনা বলছে, প্রেমের মাসে কাশ্মীরের ছোট্ট নৌকো শিকারার মতো ভেসে থাকা এক অসামান্য প্রেম কাহিনি উপহার দিয়েছেন বিধুবিনোদ। বলা চলে ফের একবার বলিউডে এভাবেই 'কাম ব্যাক' করেছেন বিধু বিনোদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+