কান-জয়ী থেকে মেগা বাজেটের সিনেমা, কাদের হারিয়ে অস্কারের দৌড়ে সামিল 'লাপতা লেডিস'?
হাই বাজেট, সুপারস্টার, মেগাস্টারদের রমরমা কিংবা মারকাটারি ভিএফএক্স নয়, বরং সোজাসাপ্টা সরল অপেক্ষাকৃত কম বাজেট আর অসাধারণ স্টোরি লাইনে অনবদ্য অভিনয়, এর জোরেই বাজিমাত করে ফেলল রবি কিশানের লাপতা লেডিস। কিরণ রাওয়ের এই ছবিটি ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিস’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য বেছে নেওয়া হয়েছে।
চলতি বছর ছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি কিশান, নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম গীতা আগারওয়াল শর্মা প্রমুখ। তবে প্রতিযোগিতা নেহাত কম ছিল না। ২৮টি সিনেমাকে পিছনে ফেলে অস্কারের দৌড়ে সামিল হওয়ার জন্য কোন কোন সিনেমাকে টক্কর দিতে হয়েছে লাপতা লেডিসকে?

তালিকায় সবার প্রথমেই রয়েছে রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওয়ল অভিনীত 'অ্যানিম্যাল', রয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনীত মেগা বাজেটের সিনেমা কল্কি, অজয় দেবগনের 'ময়দান', রণদীপ হুডা অভিনীত 'স্বতন্ত্র বীর সাভারকর', কার্তিক আরিয়ানের 'চান্দু চ্যাম্পিয়ন', ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর', মনোজ বাজপেয়ীর 'জয়রাম', আর্টিকল ৩৭০, বিজয় সেতুপতির 'মহারাজা', রাজকুমার রাও অভিনীত 'শ্রীকান্ত', এছাড়াও রয়েছে, গুড লাক, আত্মম, অল উই ইম্যাজিন অ্যাট নাইট, ঠাঙালেন থাঙ্গালান, ভাজাই, কট্টুকল্লি, জামা, উল্লজুক্কু, মঙ্গলভারম, হনু-ম্যান, ঘারত গণপতি, কিল, ইত্যাদি।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া অস্কারের জন্য সেরা ছবি হিসেবে এটিকেই বেছে নেবে তা নিয়ে প্রথম থেকেই খানিক আশাবাদী ছিলেন কিরণ রাও। 'দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে তবে সেটাই সবথেকে বড় পুরস্কার। আর অস্কারে গেলে সেটি হবে পরম পাওয়া' এক সাক্ষাৎকারে এমনটাই বলতে শোনা গিয়েছিল কিরণকে। অবশেষে তাঁর সেই আশা পূরণ হল তা বলা যায়। এবার অ্যাকাডেমির সিলেকশন বিভাগে এটি পাশ করে মেইন ইভেন্ট পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications