আচমকাই বদলে ফেলা হল লাপতা লেডিস-এর নাম! আমির, কিরণের সিদ্ধান্তে হতবাক ভক্তরা
২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে কিরণ রাও পরিচালিত ছবি 'লাপতা লেডিস'। ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান প্রযোজিত এই সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনীত করেছেন।
অস্কারে মনোনয়ন পাওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কিরণ রাও আমির খান সহ সিনেমার কলাকুশলীরা। কিন্তু এরই মাঝে সামনে এল এক অন্য খবর। এবার নাকি বিমালুম বদলে ফেলা হল লাপতা লেডিসের নাম! তার বদলে নতুন নাম কী রাখা হল?

অস্কারের প্রচার শুরু করার আগে বদলে ফেলা হলো ছবির নাম। এবার লাপতা লেডিস হয়ে গেল লস্ট লেডিস! বুধবার আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে ইনস্টাগ্রামে এই নতুন নাম দেওয়া পোস্টার রিলিজ করা হয়েছে। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরাজি নাম অনেক সহজে বোঝা যায়। সেই কথা মাথায় রেখেই বিশ্বব্যাপী সিনেমার প্রচারের জন্য নতুন করে নাম রাখা হলো লস্ট লেডিস। মঙ্গলবার নিউইয়র্কে সেলিব্রিটি সেফ বিকাশ খান্না লস্ট লেডিসের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজনও করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছর ছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি কিশান, নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম গীতা আগারওয়াল শর্মা প্রমুখ। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওয়ল অভিনীত 'অ্যানিম্যাল', প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনীত কল্কির মতো মেগা বাজেটের ফিল্ম সহ ২৮টি সিনেমাকে পিছনে ফেলে অস্কারের দৌড়ে এগিয়ে গিয়েছে রবি কিশানের লাপতা লেডিস। অপেক্ষাকৃত কম বাজেটের হলেও অসাধারণ স্টোরি লাইনে অনবদ্য অভিনয়ের জোরেই বাজিমাত করেছে এই সিনেমা।












Click it and Unblock the Notifications