ভূত নাকি সাধু 'লাল কপ্তান'! ট্রেলার বলে দিল কোন কথা
'লাল কপ্তান' নামে যতটা রহস্য, ততটাই রয়েছে একটা অন্ধকার জগতের হতছানি। ২০১৯ সালে 'সেক্রেড গেমস ২'-এর পর সইফের নতুন 'অবতার' লাল কপ্তান এর বেশে!
'লাল কপ্তান' নামে যতটা রহস্য, ততটাই রয়েছে একটা অন্ধকার জগতের হতছানি। ২০১৯ সালে 'সেক্রেড গেমস ২'-এর পর সইফের নতুন 'অবতার' লাল কপ্তান এর বেশে! কী আসলে এই 'লাল কপ্তান'! ছবির ট্রেলার খানিকটা রহস্য উল্মোচন করেছে।

'তুম্বাড' ছবিটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটি রহস্য রোমাঞ্চ কাহিনি। আর সেই ছবির নির্মাতারাই এবার বলিউড-ময়দানে নামাতে চলেছেন 'লাল কপ্তান'কে সঙ্গে নিয়ে। এই কাহিনি এক অদ্ভুত ব্যক্তিত্বের। যাঁকে কয়েকজন সাধু হিসাবে চেনেন, কিছু মানুষ আবার তাঁকে শিকারী হিসাবে জানেন। ছবির ট্রেলারে একটি সংলাপে প্রশ্ন করা হয়েছে 'লাল কপ্তান ' আসলে কে? সে কি ভূত নাকি মানুষ!
আগামী ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে সইফ আলি খান অভিনীত ছবি টলাল কপ্তান' । 'সেক্রেড গেমস ২' এর পর সইফের এই নতুন ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে চড়ছে কৌতূহলের পরদ।












Click it and Unblock the Notifications