ভারতে ফ্লপ 'কুং ফু যোগা'-র রোজগার ইতিমধ্যে ১২০০ কোটি ছাড়িয়েছে!
আন্তর্জাতিক বাজার মিলিয়ে ইতিমধ্যে ১২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে জ্যাকি চ্যান, সোনু সুদ, দিশা পাটানি অভিনীত কুং ফু যোগা।
মুম্বই, ১০ ফেব্রুয়ারি : ভারতে কোনও বলিউড সিনেমা ১০০ কোটির মাইলফলক ছাড়ালেই তা নিয়ে আমজনতা তো বটেই সিনেমা বিশেষজ্ঞদের মধ্যেও আলোচনা শুরু হয়ে যায়। এবং এই ল্যান্ডমার্ক ছাড়ানো মানেই কোনও সিনেমা হিট করেছে তা নিঃসন্দেহে বলে দেওয়া হয়।
ভারত-চিন যৌথ উদ্যোগ নির্মিত কুং ফু যোগা ভারতে খুব বেশি ছাপ ফেলতে পারেনি। বলা যায় এদেশে ফ্লপই করেছে সিনেমাটি। কিন্তু তা দিয়ে সিনেমার সাফল্য বিচার করা চলে না। কারণ আন্তর্জাতিক বাজার মিলিয়ে ইতিমধ্যে ১২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে জ্যাকি চ্যান, সোনু সুদ, দিশা পাটানি অভিনীত কুং ফু যোগা।

ভারতে প্রথম দিন মুক্তির পরে কুং ফু যোগা ৪ কোটি টাকা রোজগার করেছে। জ্যাকি চ্যান নিজে কপিল শর্মা শোয়ে এসে সিনেমার প্রচার করে গিয়েছেন। তারপরও ভারতে সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছে সিনেমাটি।
সমস্ত বড় ওয়েবসাইট ও ফিল্ম সমালোচকেরা কুং ফু যোগাকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু তাতে কি আর এসে যায়? সিনেমার প্রযোজকদের মুখে চওড়া হাসি ফুটেছে। আর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, সলমন খান বা আমির খানের সিনেমা ১০০ অথবা ২০০ কোটি টাকার গণ্ডী ছাড়ালেই আমরা ধন্য ধন্য করি। অথচ আর এক বলিউড অভিনেতা যিনি খানদের সমকক্ষ নন, সেই সোনু সুদের সিনেমা ১ হাজার কোটির ক্লাবে জায়গা করে নিল। তথ্যটি বেশ আকর্ষণীয়ও বটে।












Click it and Unblock the Notifications