অনুষ্কাকে বিয়ে করতে চান এই বলিউড অভিনেতা, কী করবেন বিরাট?
অনুষ্কাকে বিয়ে করতে চান এই বলিউড অভিনেতা, কী করবেন বিরাট?
অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চান কুণাল কাপুর। কফি উইথ করণ শো-তে নাকি এমনই ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেতা। তারপর বিরাট তাঁর সঙ্গে কী করবেন তারও ব্যাখ্যা দিয়েছেন কুণাল কাপুর। সম্প্রতি হটস্টারে মুক্তি পেয়েছে কুণাল কাপুরের নতুন ওয়েব সিরিজ। সেই উপলক্ষ্যে কুণালকে নিজের শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। সেখানেই একাধিক প্রশ্নোত্তরের মধ্যে এই কথা বলেন কুণাল কাপুর।

কফি উইথ করন শোয়ে কুণাল
জনপ্রিয় টক শো কফি উইথ করনের বিশেষ অতিথি হয়ে এসেছিলেন দ্য এম্পায়ারের গোটা টিম। মূল চরিত্রে অভিনয়করা কুণাল কাপুরও ছিলেন সেই অতিথিদের তালিকায়। বচ্চনদের জানাউ কুণাল। বলিউডে খুব বেশি ছবি না করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কুণালের সঙ্গে অন্যান্য অভিনেতারাও এসেছিলেন করণ জোহরের এই জনপ্রিয় টক শোতে।

অনুষ্কাকে বিয়ে করতে চান কুণাল
কফি উইথ করণ শোতে কুণাল কাপুরকে একটি প্রশ্ন করেছিলেন করণ জোহর। তাতে বলা হয়েছিল মণ্ডচ্ছেদ, বিয়ে এবং বন্দি করতে হবে তিন নায়িকাকে। তার অপশন ছিল তিন জন। দিপীকা পাড়ুকোন, আলিয়া ভাট এবং অনুষ্কা শর্মা। করণের এই আশ্চর্যজনক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল কুণাল কাপুরকে। তাতে প্রথমেই কুণাল কাপুর বলেছিলেন তিমি আলিয়া ভাটের মুণ্ডচ্ছেদ করতে চান। কারণ এতটাই দক্ষ অভিনেত্রী আলিয়া যে তিনি তার প্রতিযোগীকে রাখতে চান না। তারপরেই কুণাল বলেন তিনি বিেয় করতে চান অনুষ্কা শর্মাকে। তবে তার পরেই বিরাট তাঁর মুণ্ডচ্ছেদ করবে তাতে কোনও সন্দেহ নেই। আর দীপিকাকে তিনি লকআপে রাখতে চান। কারণ সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিসকে সবসময় তালাবন্ধ করে রাখতে হয় বলে মন্তব্য করেছিলেন কুণাল।

কুণালের নতুন ওয়েব সিরিজ
হটস্টারে মুক্তি পেয়েছে দ্যা এম্পায়ার নামে ওয়েব সিরিজটি। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুণাল কাপুর। তাতে অভিনয় করেছেন একাধিক বড় অভিনেতা। সাবানা আজমিকেও দেখা গিয়েছে অন্যতম চরিত্র। মুঘল সম্রাট বাবরের চরিত্রে অভিনয় করেছেন কুণাল কাপুর। প্রথম দিনেই সুপারহিট ওয়েভ সিরিজ। বেশ প্রশংসা পেয়েছে কুণাল কাপুরের অভিনয়। বরাবরই অন্যান্য ধারার অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কিছুদিন বড় পর্দায় দেখা যায়নি কুণাল কাপুরকে। ওয়েব সিরিজে দেখা গেল তাঁকে।

এক সন্তানের মা অনুষ্কা
মা হয়েছে অনুষ্কা শর্মা। করোনা লকডাউনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। তারপরেই নিজের বেবিবাম্পের ছবি দিয়ে খবরটি অনুরাগীদের জানিয়েছিলেন অনুষ্কা। কন্যা সন্তানের নাম রেখেছেন বিরুষ্কা। বিরাট কোহলির সঙ্গে মেয়েকে নিয়ে সফরও করেছেন তিনি। যদিও মেয়ের ছবি তেমন ভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা হয়েছিল একটা সময়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে সকলের অলক্ষ্যেই বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications