টিভি অভিনেত্রী প্রিয়ালের সঙ্গে লীনার 'লিপ লক'! ভিডিও পোস্ট 'কুমকুম ভাগ্য' খ্যাত তারকার

বিক্রম ভাটের ওয়েব সিরিজ 'মায়া'-তে শমা সিকন্দর এমনিতেই যৌনতার তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন । ওয়েবি সিরিজ হিসাবে বেশ জনপ্রিয়তাও পেয়েছে মায়া।শমা সিকন্দররের অভিনয় অনেকেরই আকর্ষণের বস্তু হয়েছে।

বিক্রম ভাটের ওয়েব সিরিজ 'মায়া'-তে শমা সিকন্দর এমনিতেই যৌনতার তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন । ওয়েবি সিরিজ হিসাবে বেশ জনপ্রিয়তাও পেয়েছে মায়া।শমা সিকন্দররের অভিনয় অনেকেরই আকর্ষণের বস্তু হয়েছে। এবার আসছে 'মায়া ২'। সেই ওয়েব সিরিজের একটি ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে দিয়েছে।

সিরিয়াল অভিনেত্রী প্রিয়ালের সঙ্গে লীনার লিপ লক! ভিডিও পোস্ট কুমকুম ভাগ্য খ্যাত তারকার

সমকামীদের প্রেম ঘিরে নানা সমস্যা তুলে ধরা হয়েছে এই নতুন ওয়েব সিরিজটিতে। এক মহিলার সঙ্গে মহিলার প্রেমকে ঘিরে সমাজে কত রকমের সমস্যা তৈরি হতে পারে, তা নিয়েই আলোচনা করেছে এই ওয়েবসিরিজ। সিরিজে দেখানো হয়েছে সিম্মি ও রুহির গল্প। নিজেদের সম্পর্ককে লুকোতে তাঁদের কী কী করতে হয়েছে তাই বলবে 'মায়া ২'। গল্পের দুই নাম চরিত্রে অভিনয় করছেন প্রিয়াল গোর ও লীনা জুমানি। লীনা ইতিমধ্য়েই 'কুম কুম ভাগ্য' সিরিয়ালের দৌলতে বেশ জনপ্রিয় অভিনেত্রী। আর তিনিই ওয়েব সিরিজে তাঁদের লিপলক দৃশ্যটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি পোস্ট করে লীনা লিখেছেন, এলডিবিটিকিউ সম্প্রদায় ও আমাদের মধ্যে এখনও অনেক রকমের বিভাজন রয়েই গিয়েছে। লীনা জানিয়েছেন এই ছবির শ্যুটিং এর প্রতিটি মুহুর্ত তিনি উপভোগ করেছেন। পাশাপাসি তাঁর দাবি, সমকামীদের প্রতি অন্যদের বিরূপ মানসিকতা কাটিয়ে তুলতে হবে। সেজন্য কোনওভাবেই বিরূপ ভাবনা যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। আপাতত 'মায়া ২' ওয়েব সিরিজের অপেক্ষায় সকলেই। মনে করা হচ্ছে ভিন্ন স্বাদের গল্পে 'মায়া '-র মতোই হিট হবে 'মায়া ২'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+