এত বড় সত্য লুকিয়ে রেখেছিলেন কুমার শানু! ১৮ বছরের মাথায় ফাঁস করলেন মেয়ের জন্ম পরিচয়

বলিউডে যেখানে লাইমলাইট কেড়ে নেওয়ার খেলায় একের পর এক স্টারকিডের নাম প্রকাশ্যে আসতে থাকে, সেখানে কন্যা সন্তান দত্তক নেওয়ার কথা কাউকে জানাননি কুমার শানু।

২০০১ সালে এক কন্যা সন্তানকে দত্তক নেন সঙ্গীত শিল্পী কুমার শানু। কিন্তু সেখবর কেউ জানতেন না। বলিউডে যেখানে লাইমলাইট কেড়ে নেওয়ার খেলায় একের পর এক স্টারকিডের নাম প্রকাশ্যে আসতে থাকে, সেখানে কন্যা সন্তান দত্তক নেওয়ার কথা কাউকে জানাননি কুমার শানু। বহু বছর পর প্রথমবার মেয়েকে দত্তক নেওয়ার কথা একটি টিভি শো- তে জানালেন এই সঙ্গীত শিল্পী। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন এত বছর এই খবর লুকিয়ে ছিলেন কুমার শানু।

কেন দত্তক-কন্যার খবর গোপন রেখেছিলেন কুমার শানু! জবাবে যা বললেন গায়ক


টিভি শো 'দিল হ্যায় হিন্দুস্তানি ২' ছবিতে নিদের দত্তক কন্যা শ্যাননের কথা জানান কুমার শানু। তিনি বলেন, 'আমি কোনও দিনই এই খবর জানাতে চাইনি সমাজের ভয়ে। আমি ভাবতাম সমাজ কীভাবে দেখবে এই বিষয়টিকে। যখন এটা সবার সামনেই এল, তাহলে বলি, আমি শ্যাননের জন্য গর্বিত। এটা কোনও ব্যাপারই নয় , যে ও আমার আসল সন্তান না অন্য কারোর ' মেয়ে শ্যানন সম্পর্কে বলতে গিয়ে কুমার শানু বলেন, 'শ্যানন খুবই পরিশ্রমী। অনেক কিছু পেয়ে গিয়েছে সে। হলিউডে অনেকে আমায় চেনে ওর জন্য। আর সেকারণে আমি গর্বিত।'

উল্লেখ্য, কিশোরী শ্যানন নিজের পপ-গানের কেরিয়ার তৈরি করেছে জাস্টিন বিবারের সঙ্গে। গানের অ্যালবামটি প্রযোজনা করেন জাস্টিন, পাশাপাশি অ্যালবামের গানও লেখেন তিনি। 'লং টাইম' নামের ওই অ্য়ালবাম ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+