রানু মণ্ডলের সঙ্গে কুমার শানু এবার গান গাইতে চলেছেন!
একের পর এক কালজয়ী গান বলিউড থেকে টলিউড পেয়েছে কুমার শানুর কাছ থেকে। নব্বইয়ের দশকে যাঁর গান ছাড়া বলিউডকে ভাবা যেত না, সেই কুমার শানুর সঙ্গে এবার গান গাইতে পারেন রানু মণ্ডল।
একের পর এক কালজয়ী গান বলিউড থেকে টলিউড পেয়েছে কুমার শানুর কাছ থেকে। নব্বইয়ের দশকে যাঁর গান ছাড়া বলিউডকে ভাবা যেত না, সেই কুমার শানুর সঙ্গে এবার গান গাইতে পারেন রানু মণ্ডল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এমনই তথ্য জানিয়েছে।

রানাঘাটের স্টেশন থেকে 'এক প্যায়ার কা নগমা হ্যায়' গানের কলি দিয়ে শুরু হয়েছিল রানু মণ্ডলের সাফল্যের সফর। আপাতত মুম্বইতে 'তেরি মেরি' গান দিয়ে প্রথম রেকর্ডিং শুরু করেন রানু মণ্ডল। বিশিষ্ট সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে নিজের কেরিয়ারের প্রথম গান শুরু করেছিলেন রানু মণ্ডল।
এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানুর সঙ্গে গান গাইতে চলেছেন রানু মণ্ডল। কুমার শানু , এক অনুষ্ঠানে জানান, প্রযুক্তি সঙ্গীতের ঘরানাটাকেই বদলে দিয়েছে। আর তার ওপর ভর করেই আগামী দিনে সঙ্গীত জগতকে এগিয়ে যেতে হবে। জানা গিয়েছে, 'খোয়ালি দিন' নামের একটি পুজো সংখ্যার অ্যালবামে একই সঙ্গে গান গাইতে চলেছেন কুমার শানু ও রানু মণ্ডল।












Click it and Unblock the Notifications