বর্ণবিদ্বেষের শিকার তন্নিষ্ঠার কাছে ক্ষমা চাইলেন কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক !
সম্প্রতি 'পার্চড' সিনেমার প্রচারে একটি বেসরকারি চ্যানেলের কমেডি শো এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় । সেখান থেকেই যত বিতর্কের সূত্রপাত। এই অভিনেত্রীর অভিযোগ অনুষ্ঠানে তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে।
উল্লেখ্য 'কমেডি নাইটস বাঁচাও' একটি জনপ্রিয় কমেডি শো। যেখানে অভিনেতাদের বিভিন্ন বিষয় নিয়ে মজা করা হয়ে থাকে। কিন্তু এবারে সে সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

কয়েকদিন আগেই অভিনেত্রী সোস্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। যার পরেই বিষয়টি জানাজানি হয়। সোস্যাল মিডিয়ার পোস্টে অভিনেত্রী বলেন, অনুষ্ঠানের বেশির ভাগ সময়েই তার গায়ের রঙ নিয়ে বিভিন্ন ধরনে মন্তব্য করা হয়। এখানেই না থেমে অভিনেত্রী আরও বলেন, যদি আমাকে নিয়ে মজা করা হত আমি কিছু মনে করতাম না। সেটা না করে আমার গায়ের রঙ নিয়েই শুধু মন্তব্য করা হয়েছে।
এই পোস্টের পরে বেসরকারি চ্যালেনের পক্ষ থেকে একটি পাল্টা পোস্ট করা হয়। এবং অভিনেত্রীকে উদ্দেশ্য করে সেখানে লেখা হয়, যদি এই ধরনের কিছু ঘটে থাকে তার জন্য আমরা দুঃখিত। এই ঘটানা অনভিপ্রেত।
এই কমেডি শো এর অন্যতম অভিনেতা হলেন কৃষ্ণা অভিষেক। শোনা যাচ্ছে এই ঘটনার জন্য ইতিমধ্যেই তন্নিষ্ঠার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কৃষ্ণা। সাংবাদিকদের কৃষ্ণা জানান, যদি তন্নিষ্ঠা আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কোন সেলিব্রিটিকেই অবজ্ঞা করা আমাদের উদ্দেশ্য নয়। শো এর ফর্ম্যাট অনুযায়ী আমাদের অভিনয় করতে হয়। ব্যক্তিগত অক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications