শুটিং শেষ ‘বচ্চন পাণ্ডে’ ছবির, অক্ষয় কুমারের সঙ্গে ফার্স্ট লুক শেয়ার করলেন কৃতি শ্যানন
শুটিং শেষ ‘বচ্চন পাণ্ডে’ ছবির
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে এবার দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে 'বচ্চন পাণ্ডে’ সিনেমায়। সোমবার কৃতি এই ছবির শুটিং শেষ করছেন বলে জানিয়েছেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় কৃতি এই অ্যাকশন–কমেডি ছবির শুটিং করছেন রাজস্থানের জয়সলমিরে।

'হাউসফুল ৪’–এর পরিচালক ফরহাগ সমজি এই ছবির পরিচালক। ৩০ বছরের কৃতি এই ছবিতে তাঁর প্রথম লুক শেয়ার করলেন অক্ষয় কুমারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়। কৃতি লিখেছেন, বচ্চন পাণ্ডে ছবিতে অভিনয় করা তাঁর কর্মজীবনের সবচেয়ে মনে রাখার মতো শিডিউল। কৃতি লিখেছেন, 'এই ছবির শুটিং করতে গিয়ে একসঙ্গে হাসাহাসি করা, গেম খেলা এবং কখনও শেষ না হওয়া মধ্যাহ্ন ও নৈশভোজ, আমাদের সকলকে একটা পরিবারে পরিণত করেছে। এত সুন্দর সূর্যগড় রাজবাড়িকে বিদায় জানাতে খুব কষ্ট হবে। কিন্তু আবার আমারা শীঘ্র ফিরে আসব! সিনেমা হলে দর্শকদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
২০২২ সালের ২৬ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে বচ্চন পাণ্ডে। এই ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারশি ও পঙ্কজ ত্রিপাঠি। কৃতিকে এছাড়াও দেখা যাবে দীনেশ বিজনের আসন্ন ছবি 'মিমি’–তে, যেখানে অবিনেত্রী সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করবেন।












Click it and Unblock the Notifications