উঠে দাঁড়ান নিজের জন্য, গার্হস্থ্য হিংসা নিয়ে কৃতির কবিতায় ফুটে উঠল মহিলাদের জন্য যন্ত্রণা
গার্হস্থ্য হিংসা নিয়ে কৃতির কবিতায় ফুটে উঠল মহিলাদের জন্য যন্ত্রণা
কবিতার প্রতি কৃতি শ্যাননের আলাদা যে আকর্ষণ রয়েছে তা প্রায় সবাই জানে। আর এই লকডাউনের সময় কবিতা লেখা বা কবিতা পড়ার আদর্শ সময়। সম্প্রতি কৃতি তাঁর ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রিয় লেখা শেয়ার করেছেন। আলিয়া ভাট ও অন্যান্যদের মতো কৃতির নামও সেই তালিকায় জুড়ল।

কবিতার মাধ্যমে আগেও কৃতি তাঁর ভক্তদের আকর্ষিত করেছেন। এবার তিনি স্কুল জীবনে লেখা একটি কবিতা শেয়ার করেলন সকলের সঙ্গে। কবিতার নাম 'অ্যাবুউসড’ (হেনস্থা), যা তিনি একাদশ শ্রেণীর ছাত্রী যখন ছিলেন লিখেছিলেন। তিনি ওই সময় যেটা দৃঢ়ভাবে অনুভব করেছিলেন সেটাই কবিতার শব্দে প্রকাশ করেছেন। লকডাউনের সময় যখন দেশজুড়ে গার্হস্থ্য হিংসা বেড়ে চলেছে, কবিতাটি প্রতিটি ভারতীয় পরিবারের একটি কথোপকথনের সূচনা হিসাবে প্রকাশিত হয়েছে, এটি মহিলাদের আর হিংসার শিকার না হওয়ার জন্য অনুপ্রাণিত করে। ইনস্টাগ্রামে কবিতাটি শেয়ারের পাশাপাশি কৃতি সকলের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন যে এই নৃশংস আচরণের প্রতি সকলে আওয়াজ তুলুক ও কিছু পরিবর্তন নিয়ে আসুক। যদিও তিনি তার কবিতাটির শেষটি পরিবর্তন করতে ইচ্ছুক যেহেতু এটি একটি অসহায় পরিস্থিতিতে ভুক্তভোগীকে দেখানো হয়েছে, এর পরিবর্তে তিনি এটা পাঠকদের এটা বিশ্বাস করাতে চান যে সকলের জীবনের নিয়ন্ত্রণ রয়েছে।
View this post on InstagramA post shared by Kriti (@kritisanon) on
কৃতি সব নারীজাতির উদ্দেশ্যে এই ভিডিওতে বলেছেন, 'এটার মধ্য দিয়ে যাবেন না। নিজের জন্য দাঁড়ান, শুধুমাত্র বেঁচে থাকবেন না। আপনি যদি চান তবেই আপনার জীবনে বদল আসবে, তাই রিপোর্ট করুন।’ পাণিপথে অসাধারণ অভিনয়ের পর কৃতি শুটিং শেষ করেছেন 'মিমি’র, যেটি সারোগেসির ওপর তৈরি এবং 'বচ্চন পাণ্ডে’, বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার।












Click it and Unblock the Notifications