এনআরআই কবীরের পারিবারিক অনুষ্ঠানে হাজির কৃতি স্যানন! তবে কি প্রেমের খবরে সিলমোহর দিলেন যুগল?
বাইরে যতই শীত পড়ুক না কেন, এটাই তো সম্পর্কের উষ্ণতা ছড়ানোর সবথেকে উপযুক্ত সময়। আর তাই অন্যান্যদের মতো প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছেন তারকারাও।তবে এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা হচ্ছে যাঁকে নিয়ে, তিনি হলেন বলিউডের পরম সুন্দরী কৃতি স্যানন।
নায়িকা কার সঙ্গে প্রেম করছেন কার সঙ্গে সম্পর্ক রয়েছেন তা নিয়ে আলোচনা কিছু কম হয় না। আর এবার কৃতির প্রেমের জল্পনা আরও উস্কে গেল।

ইংল্যান্ড প্রবাসী উদ্যোগপতি কবীর বাহিয়ার প্রেমে নাকি পাগল হয়ে উঠেছেন কৃতি। তবে এ বিষয়ে নিজের মুখে কিছুই বলতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি কবীরের এক নিকট - আত্মীয়র বিয়েতে উপস্থিত হতে দেখা গিয়েছে কৃতিকে। আর তারপরে জোরদার জল্পনা শুরু হয়েছে বলিউডের অন্দরে।
পাশাপাশি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমত আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। তবে কবীর বয়সে কৃতির থেকে বেশ কিছুটা ছোট। তাহলে কি প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের পথেই হাঁটতে চলেছেন কৃতি আর কবীর? এমন কানাঘুষোও যাচ্ছে বলিউডের ভিতর কান পাতলে।
তবে এর আগেও কবীর এবং কৃতির ঘনিষ্ঠতা নজর কেড়েছিল বলি মহলের। দুজনের প্রেমের চর্চা শুরু হয়েছিল তখন থেকেই। আর এবার সরাসরি এনআরআই পাত্রের পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা, যাতে সেই জল্পনায় আরও ঘি ঢেলে দিল।
তবে এর আগেও একাধিক নায়কের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। কিন্তু সব ক্ষেত্রেই বিষয়টিকে অত্যন্ত ভাল বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন কৃতি স্যানন।
প্রসঙ্গত, মিমি ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। অভিনয় করেছেন মেগা বাজেট ছবি আদিপুরুষে। সম্প্রতি তাঁকে দেখা দিয়েছে দো পাত্তি সিনেমায়। দর্শক থেকে সমালোচক, উভয় মহলেই বেশ ভাল প্রশংসা পেয়েছে এই ছবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications