'কৃষ্ণকলি' দেখছেন কি! সিরিয়াল সম্পর্কে নয়া ঘটনাটি জানেন তো
বাংলা সিরিয়ালের জগতে 'কৃষ্ণকলি' ক্রমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছচ্ছে। আর এর প্রমাণ হল সাম্প্রতিক টিআরপি রিপোর্ট। যে রিপোর্টে জনপ্রিয়তার বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে 'কৃষ্ণকলি' ।
বাংলা সিরিয়ালের জগতে 'কৃষ্ণকলি' ক্রমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছচ্ছে। আর এর প্রমাণ হল সাম্প্রতিক টিআরপি রিপোর্ট। যে রিপোর্টে জনপ্রিয়তার বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে 'কৃষ্ণকলি' ।

দর্শকদের পছন্দের বিচারে ক্রমেই এগিয়ে চলেছে এই সিরিয়াল। কালীপুজোর জন্য টিআরপি চার্ট ৮ নভেম্বরের জায়গায় আসে ১২ নভেম্বর। আর সর্বশেষ সপ্তাহের টিআরপি রিপোর্ট বলছে 'কৃষ্ণকলি' জনপ্রিয়তার বিচারে সবচেয়ে এগিয়ে। টিআরপি-র বিচারে প্রথমস্থানে রয়েছে 'কৃষ্ণকলি'। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে 'করুণাময়ী রানি রাসমনি', ও 'জয় বাবা লোকনাথ'।
নীল ভট্টাচার্য ও তিয়াষা রায় অভিনীত এই সিরিয়াল ক্রমেই বাঙালি দর্শকের মন মজিয়ে চলেছে। গল্পের মূল চরিত্র শ্যামা। তাঁর জীবনের বিভিন্ন লড়াই তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। শ্যামার ভূমিকায় রয়েছেন তিয়াষা রায়। সিরিয়ালে নিখিল অর্থাৎ শ্যামার স্বামীর ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য।

Click it and Unblock the Notifications