বনি- কৌশানি অভিনীত ‘অর্ন্তজাল’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, কেমন হবে সিনেমাটি?
বনি- কৌশানি অভিনীত ‘অর্ন্তজাল’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, কেমন হবে সিনেমাটি?
বনি-কৌশানি জুটির সিনেমা যে খুব ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না। এবার নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করবেন কৌশানি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন বনি সেনগুপ্ত। আসন্ন সিনেমার নাম অর্ন্তজাল। ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছেন ছবি ট্রেলার। যা দেখে খুব খুশি অনুরাগীরা। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক প্রার্জুন মজুমদার। নায়িকাকে কেন্দ্র করে এই ছবির গল্প।

আসন্ন সিনেমায় অভিনেত্রী কৌশানির নাম হয়েছে লহরি। তিনি পেশায় একজন লেখিকা। তাঁর স্বামীর চরিত্রের অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমায় তাঁর নাম হয়েছে অপূর্ব। সিনেমাটি একটি থ্রিলার ভিত্তিক সিনেমা। ট্রেলার রয়েছে টান টান উত্তেজনা দেখা গেছে। ছবিতে রহস্য, বিয়ে, প্রেম সব রয়েছে, তা সিনেমায় দেখানো হবে। কেমন হবে ছবিটি, সেদিকেই তাকিয়ে সকলে।
ট্রেলারটি ২ মিনিট ২০ সেকেন্ড। প্রথম বিবাহবার্ষিকের দিন অপূর্ব উধাও হয়েও যায় বলে। কিভাবে গল্পের মোড় ঘুরবে তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ে করেছেন বনি কৌশানি ছাড়া সৌমাল্য দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়- সহ অন্যান্যরা। ২৯ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।
অপরদিকে, টলিউডের বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন। তাঁকে অনেকদিন বড় পর্দায় দেখা যায়নি। যার জন্য বেশ মন খারাপ নায়িকার ভক্তদের। তবে, খুব তাড়াতাড়ি আবারও তাঁর দেখা মিলবে বলে জানা গিয়েছে। তবে, ভাবছেন তো কোন সিনেমায় দেখা মিলবে তাঁর? 'প্রথমবারের প্রথম দেখা’ সিনেমায় তাঁর দেখা মিলবে। অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে আর্য দাশগুপ্তের।
আসন্ন সিনেমায় পরিচালকের আসনে বসবেন আকাশ মালাকার। বিদ্যালয় পড়ুয়াদের প্রেম কাহিনী নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। সিনেমায় নব্বইয়ের দশকের সময় তুলে ধরা হবে। সে সময় মোবাইলের যুগ ছিল না। খাতা , বইয়ের মধ্যে চলত ভালোবাসার কথা আদানপ্রদান। আর সে কথা যদি একবারও বাড়ির কোনও সদস্য জানতে পারবেন তাহলে বাড়ি একেবারে মাথায় তুলতেন, শুধু তাই নয় যে প্রেম করত তাঁর আর রেহাই মিলত না। আসন্ন সিনেমায় এমনই গল্প নিয়ে আসছে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সিনেমার ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এই খবরে বেশ ভক্তরা। অপরদিকে, আবার আসছে 'বিবাহ অভিযান টু’। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিনেমায় অভিনয় করবেন অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকারকে –সহ অন্যান্যদের।












Click it and Unblock the Notifications