কঙ্কনা সেনশর্মা কেন চাইছেন বলিউডে 'বয়কট' হতে! জানা গেল কারণ
অপর্ণা সেন বেশ কয়েকদিন ধরেই মোদী সরকারের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সাম্প্রতিককালে তিনি নাগরিকত্ব ইস্যুতেও মোদী সরকারের বিরুদ্ধে সরব হন। এর কয়েকদিন পর অপর্ণা কন্যা কঙ্কনা সেনশর্মা ও মোদী সরকারের বিরুদ্ধে সরব হন ওই একই ইস্যুতে।

কঙ্কনার সঙ্গে নাগরিকত্ব ইস্যুতে সরব হয়েছিলেন ফারহান আখতার, পরিণীতি চোপড়া, কবীর খান, হানসল মেহতা সহ বহু বিশিষ্ট জন। আর তাঁদের নামের তালিকা টুইটারে দিয়ে এক নেজিটেন দাবি করেন, এই তারকাদেরে ছবি বয়কট করতে হবে। যদিও তালিকায় নাম ছিলনা কঙ্কনার। এরপরই কঙ্কনা পাল্টা টুইটে দাবি করেন যে, তাঁকেও যেন এই তালিকায় নেওয়া হয়।
Please add me to this list
— Konkona Sensharma (@konkonas) December 29, 2019
প্রসঙ্গত, গোটা দেশে ২০১৯ সালের শেষ মাসে নাগরিকত্ব ইস্যুতে দেখা গিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রের সিএএ -র বিরুদ্ধে দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব থেকে উত্তরপ্রদেশ, কর্ণাটকে দেখা গিয়েছে এই ইস্যুতে রণক্ষেত্রের চেহারা।












Click it and Unblock the Notifications