রাজ্যে বেড়েছে হিংসা! শঙ্খ ঘোষের নেতৃত্বে বিদ্বজ্জনদের প্রতিবাদ সভা তপন থিয়েটারে

ফের একবার পথে নামতে চলেছে রাজ্যের নাগরিক সমাজ। রাজ্যের বিদ্বজ্জনেরা ফের একবার প্রতিবাদ সভা করতে চলেছেন।

ফের একবার পথে নামতে চলেছে রাজ্যের নাগরিক সমাজ। রাজ্যের বিদ্বজ্জনেরা ফের একবার প্রতিবাদ সভা করতে চলেছেন। রাজ্যে যেভাবে ভোট পরবর্তী সময়ে হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, তার প্রতিবাদে এবং একই সঙ্গে যেভাবে রাজ্যে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে, তার প্রতিবাদে এদিন কলকাতার তপন থিয়েটারে প্রতিবাদ সভা করছেন বিদ্বজ্জনেরা।

রাজ্যে বেড়েছে হিংসা! শঙ্খ ঘোষের নেতৃত্বে বিদ্বজ্জনদের প্রতিবাদ সভা তপন থিয়েটারে

সেই প্রতিবাদ সভায় পৌরোহিত্য করার কথা কবি শঙ্খ ঘোষের। এছাড়াও থাকবেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, নবনীতা দেব সেন থেকে শুরু করে শিল্প, সাহিত্য ও অভিনয় জগতের অনেকে।

লোকসভা ভোট পরবর্তী সময়ে সন্দেশখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন হয়েছেন। সমাজের মধ্যে একটা বিভেদের রেখা দেখা গিয়েছে। যার ফলে রাজ্য তো বটেই সারা দেশের সংবাদ শিরোনাম এসেছে পশ্চিম বাংলার নানা ঘটনা।

এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তাই নিয়ে সচেতনতা তৈরি করতে এবং প্রতিবাদে এদিন তপন থিয়েটারে বিদ্বজ্জনেরা সভা করতে চলেছেন। আগে ঠিক ছিল, সভা হবে রবীন্দ্র সদনে। পরে তপন থিয়েটার ঠিক হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+