কলকাতার রাস্তায় ফের শ্লীলতাহানি অভিনেত্রীর! গ্রেফতার ক্যাব চালক
ফের একবার কলকাতার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। এবার কলকাতায় উল্টোডাঙায় এক ক্যাব চালকের বিরুদ্ধে অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। জানা গিয়েছে, নিউ ইয়ার সেলিব্রেশনের রাতে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার কলকাতা পুলিশ জানিয়েছে, টেলিভিশন অভিনেত্রীকে হেনস্থার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ক্যাব চালককে। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে ওই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন কলকাতা পুলিশের টোল ফ্রি ১০০ নম্বরে। তৎপরতার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে। গ্রেফতার হন ক্যাব চালক।
অভিনেত্রী জানিয়েছেন, তিনি সেই রাতে গাড়িতে ওঠবার পর ই ক্যাব চালক বাতিল করেন বুকিং। এরপরই দুই তরফে শুরু হয় কথা কাটাকাটি। অভিনেত্রী অভিযোগ তোলেন যে মদ্যপ অবস্থায় সেই সময় ক্যাব চালক তাঁর সঙ্গে অভদ্র ব্যবহার করেন। এরপরই ওঠে শ্লীলতাহানির অভিযোগ।












Click it and Unblock the Notifications