Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে শুরু হচ্ছে কফি উইথ করণ?‌ টিজার শেয়ার করে ঘোষণা করলেন খোদ কেজো

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ফিরতে চলেছে কফি উইথ করণ চ্যাট শো। রবিবার পরিচালক করণ জোহর তাঁর জনপ্রিয় তারকাদের চ্যাট শো নিয়ে ঘোষণা করেন। করণ জানিয়েছেন যে ডিজনি প্লাস হটস্টারে ৭ জুলাই কফি উইথ করণ-এর সপ্তম সিজন শুরু হতে চলেছে।

কবে শুরু হচ্ছে কফি উউছ করণ?‌

প্রসঙ্গত, কিছুদিন আগেই জনপ্রিয় শো কফি উইথ করণ নিয়ে দারুণ চমক দিয়েছিলেন কেজো। সোশ্যাল সাইটে সঞ্চালক জানিয়েছেন কফি উইথ করণ-এর নতুন সিজন নিয়ে আর ছোটপর্দায় ফিরবেন না তিনি। অবশ্য তারপরই জল্পনা ভেঙে কেজো জানিয়েছিলেন, ছোটপর্দার বদলে এবার কফির আড্ডা দিতে ওটিটিতে ফিরছেন তিনি। করণ টুইটার ও ইনস্টাগ্রামে এক ভিডিওর মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন।

রবিবার করণ এই শোয়ের একটি নতুন টিজার পোস্ট করে এই শোয়ের শুভ মুক্তির তারিখ ঘোষণা করলেন। ভিডিওটিতে অভিনেতা রণবীর কাপুর, রণবীর সিং, সইফ আলি খান, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, অভিনেত্রী সারা আলি খান, ঐশ্বর্য রাই, সলমন খান এবং আলিয়া ভাট সহ আরও অনেককে দেখানো হয়েছে, যাঁরা এর আগে কফি উইথ করণের শো জমিয়ে গিয়েছেন। এই টিজারটি শেয়ার করে, করণ ইনস্টাগ্রামে লিখেছেন, '‌আন্দাজ করুন কে ফিরে এসেছে? আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে কফি উইথ করণ সিজন ৭।'‌

২০০৪ সালে প্রথম স্টার ওয়ার্ল্ডে শুরু হয় করণের জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণ যা ৬টা সিজন পর্যন্ত ২০১৯ সাল পর্যন্ত চলে। তারপর থেকেই এই জনপ্রিয় টক শো-এর নতুন পর্ব দেখার অপেক্ষায় দিন গুণছেন সকলেই। ফিল্ম কেরিয়ারের দিক থেকে করণের আসন্ন ছবি '‌রকি অউর রানী কি প্রেম কাহানি'‌ ২০২৩ সালে ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এছাড়াও করণ প্রথমবার অ্যাকশন সিনেমা করবেন বলেও জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+