ভারতের প্রাক্তন ৩ প্রধানমন্ত্রীর নাম জানেন না প্রিয়াঙ্কা চোপড়া?

শুধু বলিউড নয়, হলিউডেও এখন জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ব্যস্ততার মধ্যেও বন্ধু করন জোহরের চ্যাট শো কফি উইথ করন অনুষ্ঠানে হাজির হলেন প্রিয়াঙ্কা।

শুধু বলিউড নয়, হলিউডেও এখন জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ব্যস্ততার মধ্যেও বন্ধু করন জোহরের চ্যাট শো কফি উইথ করন অনুষ্ঠানে হাজির হলেন প্রিয়াঙ্কা।

না অন্য কোনও তারকার সঙ্গে নয়, কফি উইথ করনে একাই হাজির প্রিয়াঙ্কা। গত মাসে শীতের ছুটিতে কলকাতায় থাকার সময়ই এই পর্বের শুটিং সারেন তিনি। সম্প্রতি এই চ্যাট শো-এর একঝলকের ভিডিওতে তাঁকে দেখা গেল একেবারে প্রিয়াঙ্কা-সপলভ ভঙ্গিতেই নিজের জীবন, সম্পর্কের নানাবিধ প্রশ্নের উত্তর দিতে। হাসি ঠাট্টা মজায় একেবারে জমজমাট প্রোমো ভিডিও।

ভারতের প্রাক্তন ৩ প্রধানমন্ত্রীর নাম জানেন না প্রিয়াঙ্কা চোপড়া?

স্টার ওয়ার্ল্ডের পোস্ট করা এই প্রোমো ভিডিওতে সবচেয়ে মজার বিষয় হল করন জোহরের সাধারণ জ্ঞানের প্রশ্নে একেবারে স্টাম্প আউট প্রিয়াঙ্কা। করনের একের পর এক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে অস্বস্তি মাখা হাসিতে একেবারে লুটোপুটি অবস্থা প্রিয়াঙ্কার।

করণে রাপিড ফায়ার প্রশ্ন ভারতের প্রাক্তন তিন প্রধানমন্ত্রীর নাম কি? তিনটি মারাঠী শব্দ, তিন মুঘল শাসকের নাম কি? প্রোমো অনুযায়ী একটা প্রশ্নের উত্তরও দিতে পারলেন না প্রিয়াঙ্কা। তবে কি ভারতের নতুন আলিয়া ভট এবার প্রিয়াঙ্কা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+