টলিউডের নায়িকাদের পড়াশোনার গণ্ডী কতদূর জানেন কি

শুভশ্রী থেকে মিমি, কোয়েল থেকে পাওলি পড়াশোনায় এরা কেমন ছিলেন তা জানেন কি।

টালিগঞ্জে প্রসেনজিৎ, দেব, জিৎদের নিয়ে যত মাতামাতি হয় ততটা হয়না তাঁদের নায়িকাদের নিয়ে। এমনটাই অভিযোগ নিন্দুকদের। তবে তাদের নিয়ে আগ্রহ নেই এমনটা কেউ বলতে পারবেন না। নিজেদের জনপ্রিয়তায় কেউ এঁরা কারও থেকে কম যান না। শুভশ্রী থেকে মিমি, কোয়েল থেকে পাওলি এরা সকলেই বাংলার ঘরে ঘরে জনপ্রিয়। অভিনয়ে শিরোনামে পৌঁছলেও পড়াশোনায় এরা কেমন ছিলেন তা জানেন কি। একনজরে জেনে নেওয়া যাক বাংলার সেরা অভিনেত্রীদের পড়াশোনার গণ্ডী কতদূর।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ের খবরের গুঞ্জন টলিউডে কান পাতলেই শোনা যায়। পড়াশোনাতেও তিনি বেশ এগিয়ে রয়েছেন। তথ্য-প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর পাশ করেছেন শুভশ্রী। রাজের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করতে চলেছেন কিনা সেটা সময়ই বলবে।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

শিলিগুড়ির মেয়ে মিমি কলকাতায় এসে টলিউড ইন্ডাস্ট্রি মাতিয়ে দিয়েছেন। একেরপর এক ছবি, সঙ্গে পরিচালকের সঙ্গে প্রেম নিয়ে বিতর্ক, সবমিলিয়ে সবসময়ে সংবাদ শিরোনামে রয়েছেন। মিমি আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন পাশ করেছেন।

কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

একসময়ে জিৎ, দেবদের সঙ্গে টালিগঞ্জ সিনে জগত মাতিয়েছেন। এখন বিয়ে করে সংসারি হয়ে কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অভিনেত্রী কোয়েল। গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন কোয়েল।

পাওলি দাম

পাওলি দাম

টলিউড ছাড়িয়ে বলিউডে নিজের পরিচিতি তৈরির চেষ্টায় রয়েছেন পাওলি দাম। বাংলা সমান্তরাল সিনেমায় তাঁর বলিষ্ঠ অভিনয় সকলের মন কেড়েছে। বানিজ্যিক ছবিতেও একইরকম সফল তিনি। পাওলি পড়াশোনাতেও অসাধারণ ছিলেন। রসায়নে স্নাতক পাশ করে গবেষণা করতে পারতেন। তবে সব ছেড়ে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।

পায়েল সরকার

পায়েল সরকার

রাজ চক্রবর্তী প্রাক্তন বান্ধবী পায়েল সরকারকে বর্তমানে সেভাবে সিনেমায় দেখা না গেলেও তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় মুখ দেখিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পাশ করেছেন পায়েল।

রুক্মিণী মিত্র

রুক্মিণী মিত্র

দেবের গার্লফ্রেন্ড হিসাবে পরিচিত হলেও ধীরে ধীরে টালিগঞ্জে নিজের অবস্থান স্পষ্ট করছেন রুক্মিণী। ফ্যাশনিস্তা রুক্মিণী মডেলিং থেকে অভিনয়ে এসেছেন। সাবলীল ইংকেজি বলা রুক্মিণী লরেটো কলেজ থেকে স্নাতক স্তরে পাশ করে এমবিএ-ও পাশ করেছেন।

ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ঋতুপর্ণা। অভিনয় করেছেন বলিউডেও। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক পাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর বিষয় ছিল ইতিহাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+