কোলে সদ্যজাত, চারদিক থেকে উঁকি দিচ্ছে অসংখ্য সিরিঞ্জ, কোন রহস্যে আটকে কোয়েল
কোলে সদ্যজাত, চারদিক থেকে উঁকি দিচ্ছে অসংখ্য সিরিঞ্জ, রহস্যের জাঁতাকলে আটকে কোয়েল!
পোস্টার জুড়়ে উঁকি দিচ্ছে অসংখ্য সিরিঞ্জ! তার মাঝেই দৌড় দিচ্ছেন কোয়েল মল্লিক। এমন পোস্টার দেখেই বড় রহস্যের ইঙ্গিত ঘনীভূত। চট করে বাংলা সিনেমায় এই ধরনের পোস্টার দেখা যায় না।
|
রক্ত নিয়ে ফিরে আসছে কোয়েল
প্রকাশ্যে এল সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য'-র ফার্স্টলুক। লাল রঙের পোস্টার সিরিঞ্জের ছড়াছড়ি। তার মাঝেই রয়েছে শহরের পরিচিত রেডিয়ো জকি স্বর্ণজা ওরফে কোয়েল মল্লিক।
সুরিন্দর ফিল্মসের ব্য়ানারে তৈরি হয়েছে রক্ত রহস্য। ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মনে দাগ কাটতে পেরেছে এই পোস্টার। ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল।
|
ইমোশনাল থ্রিলার
পরিচালক সৌকর্য ঘোষালের কথায় এটি একটি ইমোশনাল মেয়ের জার্নি ও ইমোশনাল থ্রিলার। পোস্টারে যথেষ্ট ধোঁয়াশা রাখা হয়েছে।
|
সদ্যজাতকে কোলে নিয়ে কোয়েল
সেই সঙ্গে ছবিতে নিজের লুকস ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন কোয়েল। সেখানে এক সদ্যজাতকে পরম মমতায় কোয়েলকে আগলে রাখতে দেখা গিয়েছে। কি রহস্য নিয়ে গ্রীষ্মের ছুটিতে কোয়েল পর্দা কাঁপাতে আসছে, সেই নিয়ে কৌতূহল তুঙ্গে।
|
অতীতে পর্দায় চমক দিয়েছেন এই পরিচালক
অতীতে সৌকর্য ঘোষাল 'রেনবো জেলি' বলে একটি সফল সিনেমা দিয়েছেন।এবার অবশ্য তিনি টলিউডের বড় প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের সঙ্গে কাজ করছেন। বাংলা সিনেমায় ও ওয়েব সিরিজে এখন অনেকেই থ্রিলার ঘরানা নিয়ে ভালো কাজ করছেন। তার মাঝে সৌকর্য ঘোষাল দর্শকদের ফ্রেশ থ্রিলার গল্প উপহার দিয়ে চমক দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications