Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুশান্ত কেন ইঞ্জিনিয়ারিং মাঝপথে ছেড়ে মুম্বইয়ের ছোট্ট কামরায় থাকা শুরু করেছিলেন, কিছু অজানা কথা

সুশান্ত কেন ইঞ্জিনিয়ারিং মাঝপথে ছেড়ে মুম্বইয়ের ছোট্ট কামড়ায় থাকা শুরু করেছিলেন, কিছু অজানা কথা

কলেজ তাঁকে চিনত, খুব শান্ত, পড়াশোনার বিষয়ে আগ্রহী এক ছাত্র হিসাবে। ক্লাসে চিরকালই মনযোগ সহকারে নোটস নিতে তাঁকে দেখেছেন বহু শিক্ষক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, সেই কলেজের 'ছাত্র' সুশান্তের এই পরিণতি হবে, তা কার্যত ভাবতেই পারেননি তাঁর বহু শিক্ষক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে একনজরে দেখা যাক, তাঁর কেরিয়ার সম্পর্কে কিছু অজানা অধ্যায়।

ফাইনাল ইয়ারে গিয়ে ইঞ্জিনিয়ারিংকে বিদায়!

ফাইনাল ইয়ারে গিয়ে ইঞ্জিনিয়ারিংকে বিদায়!

মহাকাশে তারাদের গতিবিধি নিয়ে চিরকালই যাঁর প্রবল জানার আগ্রহ ছিল, সেই সুশান্ত সিং দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রথম বছর থেকেই বেশ সিরিয়াস ছিলেন বলে জানা যায়। ঠিক ফাইনাল ইয়ারে গিয়ে ২০০৬ সালে সুশান্ত ঠিক করেন যে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেবেন। বাড়িতে একথা জানাতেই হতবাক হয়ে পড়েন সুশান্তের অভিভাবকরা।

পদার্থ অলিম্পিয়াডে মেডেলজয়ীর কাছে কোন অফার ছিল?

পদার্থ অলিম্পিয়াডে মেডেলজয়ীর কাছে কোন অফার ছিল?

পদার্থ অলিম্পিয়াডে যে সুশান্ত সিং রাজপুত মেডেল জিতে ছিলেন তা বহুবারই নিজের সাক্ষাৎকারে তিনি বলেছেন। জানা যায়, স্ট্যান্ডফোর্ড থেকে তিনি স্কলারশিপের অফার পেয়েছিলেন। তবে সেই প্রস্তাবকেও দূরে সরিয়ে রাখেন সুশান্ত।

স্বপ্ন ছিল বায়ুসেনার বিমান চালক হওয়ার

স্বপ্ন ছিল বায়ুসেনার বিমান চালক হওয়ার

বহু সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছেন যে তিনি চিরকালই বায়ু সেনার পাইলট হতে চেয়েছিলেন। তবে, এবিষয়ে বাড়িতে একবার বাধা পেয়ে নিজের 'টপ গান' পোস্টার ছিঁড়ে দিয়েছিলেন কিশোর সুশান্ত। বিষয়টি খুব একটা ভালো লাগেনি তখন সুশান্তের। এক সাক্ষাৎকারে সে কথা জানান 'দিল বেচারা ' স্টার।

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছেড়ে মুম্বইয়ের ঘুপচি ঘর কেন বেছেছিলেন সুশান্ত!

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছেড়ে মুম্বইয়ের ঘুপচি ঘর কেন বেছেছিলেন সুশান্ত!

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিং পড়া মাঝ রাস্তায় ছেড়ে কেবলমাত্র অভিনেতা হওয়ার স্বপ্নে ভর করে মুম্বই পাড়ি দেন সুশান্ত। সেখানে গিয়ে একটি 'আরকে' তে থাকতেন তিনি। আরকে বলতে একটি ছোট্ট কামরা। যে ঘরের মধ্যেই রয়েছে রান্না ঘর। সংলগ্ন হিসাবে রয়েছে একটি বাথরুম। আর এমন ঘর সেই সময় ছ'জনের সঙ্গে ভাগ করে নেন এই লড়াকু তারকা। পরবর্তীকালে মুম্বইতে জনপ্রিয়তার শিখরে উঠে নিজের অ্যাপার্টমেন্ট নেন সুশান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+