তারকা উপস্থিতিতে ঝলমলে মুম্বই, বিদ্যা-কঙ্কনা-ইরফানদের বাজিমাত

হয়ে গেল ২৩ তম স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড। হিন্দি ছবির লড়াইতে কে করল বাজিমাত দেখে নিন

খানদের পিছনে ফেলে নতুন ট্রেন্ড স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে। নামের দাপট নেই। এবার বাজিমাত করল পারফরম্যান্স। সমালোচকদের বিচারেই শুধু হাটকে-রা পুরস্কৃত হলেন তাই নয়, মূল পুরস্কারেও শুধুই পারফরমারদের বাজিমাত।

সেরা ছবি

সেরা ছবি

সমালোচকদের বিচারে এবারের সেরা ছবি হয়েছে নিউটন। অমিত মুশরাকারের পরিচালিত ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও। ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অন্য ভাষায় সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল এই ছবি।

সেরা পরিচালক

সেরা পরিচালক

দঙ্গল ছবির পরিচালক নীতিশ তিওয়ারি হয়েছেন সেরা পরিচালক। আমির খান অভিনীত এই সিনেমা বক্স অফিসেও হিট করে পাশাপাশি ছবি -র মুন্সিয়ানা সকলের মন জিতে নিয়েছে।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী

দীর্ঘদিন বাদে ফের সেরার সম্মান জিতে নিলেন দুই জাত অভিনেত্রী। বিদ্যা বালন সমালোচকদের বিচারে সেরা হয়েছেন'তুমহারি সুলু'-র জন্য। অন্যদিক কঙ্কনা সেন শর্মা সেরা হলেন 'লিপস্টিক আন্ডার মাই বুরখা।'

সেরা অভিনেতা

সেরা অভিনেতা

খান-দের দাপট সরিয়ে সেরা অভিনেতার সমালোচকদের পুরস্কার ও অন্য পুরস্কার জিতে নেন দু'জন অন্যধরণের অভিনেতা। 'নিউটন' ছবির জন্য সেরা হয়েছেন রাজকুমার রাও। অন্যদিকে 'হিন্দি মিডিয়াম' ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান।

 সেরা সহ অভিনেতা

সেরা সহ অভিনেতা

তুমহারি সুলু-তে স্টেশন ডিরেক্টর হিসেবে অভিনয় করা নেহা ধুপিয়া হয়েছেন সেরা সহ অভিনেত্রী। রাজকুমার রাও সহ অভিনেতাতেও বাজিমাত করেছেন। তিনি বরেলি কি বরফি ছবির জন্য সেরা সহ অভিনেতা হয়েছেন।

সেরা গায়ক ,গায়িকা

সেরা গায়ক ,গায়িকা

সাফল্যের নিরিখে ট্রেন্ড ধরে রেখেছেন অরিজিত সিং। জালিমা ও জগ্গা জাসুস ছবির জন্য সেরা প্লে ব্যাক গায়ক হয়েছেন তিনি। এদিকে সেরা গায়িকা জিতে নিয়েছেন শুভ মঙ্গল সাবধান ছবির জন্য সাশা তিরুপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+