যৌনতার পাঠ বলিউডি ছবি থেকে, জেনে নিন কী কী ভুল করছেন

যৌনতার প্রথম ডোজ ভারতীয়রা পান বলিউডি ছবির হাত ধরেই. কিন্তু জানেন কি যা শেখায় তা কতটা কাজে লাগে।

ভারতীয় পরিকাঠামোয় কৈশোরে প্রথম যৌনতার জ্ঞান লাভ করে বলিউড ছবির হাত ধরে। প্রথম মনের কোনে লুকিয়ে থাকা প্রশ্নগুলি উত্তর পায় সেলুলয়েডের পর্দায়। ভারতীয় হিন্দি ছবি অনেকটা পথ এখন পেরিয়ে এসেছে। এখন আর চুম্বন বোঝাতে পর্দায় দুটি ফুলকে কাছে এগিয়ে আসতে হয় না। কিন্তু আজও বিভিন্ন ভুল বুঝিয়ে চলেছে হিন্দি ছবি। যা ভেবে দেখলে বুঝতে অসুবিধা হবে না বিষয়টা কতটা হাস্যকর।

দুধ না খেলে, হবে না...

দুধ না খেলে, হবে না...

হিন্দি ছবিতে সুহাগ রাত, মানে ফুলশয্যা। নববধূ সেজেগুজে হাজির। সঙ্গী একটি দুধের গ্লাস। কারণ নাকি দুধ না খেলে , কিছুই নাকি হবে না। অর্থাৎ কামশক্তি বা লিবি়ডো জাগরিত করতে এটা মাস্ট ,মাস্ট , মাস্ট।

একেবারেই বাজিমাত

একেবারেই বাজিমাত

নিজের পার্টনারের সঙ্গে একবার শোয়া হয়ে গেছে, তাহলে তো মা হওয়া, বাবা হওয়া আর আটকে রাখা গেল না। বলিউডি ছবিতে একবার শয্যাসঙ্গী-র সঙ্গে সময় কাটানো মানেই আপনি মা হয়ে গেলেন। আর এটা হয় যেনেও হিন্দি ছবিতে কেউই কনডোম বা কনট্রাসেপটিভ পিলে-র রাস্তায় হাঁটেন না।

ক্যাজুয়াল সেক্স

ক্যাজুয়াল সেক্স

ক্যাজুয়েল সেক্সের কোনও জায়গা নেই ভারতীয় সমাজে, তাই ছবির নায়িকারাও সেই রাস্তায় ভুলেও হাঁটেন না। কারণ তাঁরা তো ভীষণ সংস্কারি।

ভায়াগ্রা -র কি প্রয়োজন

ভায়াগ্রা -র কি প্রয়োজন

আপনার সামনে বৃষ্টিভেজা হিরোইন রয়েছেন, আপনার আর ভায়াগ্রা-র কী প্রয়োজন। বৃষ্টিস্নাত নায়িকার গা থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়া মানেই তো চুঁইয়ে পড়া যৌনতার আহ্বান।

সেক্স ফর ব্যাড গার্ল

সেক্স ফর ব্যাড গার্ল

ভালো মেয়েরা যৌনতার পথে পা মারান না! যৌনতা তো শুধু খারাপ মেয়েদের জন্য। বলিউডি ছবিতে যেসব নায়িকারা নিজেদের থেকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন তাঁরা সকলেই ব্যাড গার্ল।

ফোরপ্লে সে আবার কারে কয়

ফোরপ্লে সে আবার কারে কয়

যৌন সম্পর্কের চূড়ান্ত উত্তেজক মুহূর্তের আগে ফোর প্লে আবার কী। হিন্দি ছবিতে ফোর প্লে-র অর্থ দাঁড়ায় নায়ক , নায়িকার শরীর থেকে গয়না খুলে নিচ্ছেন। সেটাই যথেষ্ট আনন্দের আর কী।

পিকচার পারফেক্ট যৌনতা

পিকচার পারফেক্ট যৌনতা

যৌনতার সময়েও শরীরের সমস্ত সাজ একদম পারফেক্ট। মেকআপও একদম পারফেক্ট। না আছে ঘাম না আছে তার গন্ধ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+