অস্কারের মঞ্চে অনুপস্থিত অ্যাঞ্জেলিনা, আসল কারনটি জেনে নিন
অস্কারের মঞ্চে অনুপস্থিত অ্যাঞ্জেলিনা, আসল কারনটি জেনে নিন
চলচ্চিত্র জগতের সবচেয়ে সাম্মানিক পুরস্কার অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের চূড়ান্ত তালিকা সামনে আসার পরপরই, ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল লস অ্যাঞ্জেলসে।

গোটা বিশ্বের নজর আপাতত সেদিকেই। অভিনয় জীবনে প্রথমবার অস্কার পুরস্কার পেলেন অভিনেতা ব্র্যাড পিট। 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' চলচ্চিত্রের জন্য অস্কার পেলেন তিনি।
কিন্তু ম্যালিফিক্যান্ট ২ অ্যাকাডেমি কর্তৃক সম্মান জানানো সত্ত্বেও পিটের স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। যদিও তার এই অনুপস্থিতির সাথে পিটের কোনও সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। হয়ত, এই মরসুমে অভিনেত্রী কোনও ব্যক্তিগত মনোনয়ন না পাওয়ায় এড়িয়ে গেছেন এই অনুষ্ঠান।
অ্যাঞ্জেলিনা লন্ডনে তার প্রথম মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মুভি দ্য ইটার্নালস চলচ্চিত্রের চিত্রায়ণে ব্যস্ত থাকায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তিনি। এবং তার কোনও ব্যক্তিগত মনোনয়ন না থাকার কারণেও এই অনুষ্ঠানকে সেরূপ গুরুত্ব দেননি জোলি।












Click it and Unblock the Notifications