বউ নিয়ে শ্বশুরবাড়ি গেলেন রণবীর, কিন্তু দীপিকার মঙ্গলসূত্র নজর পড়ল সকলের

এখন সংবাদমাধ্যমের রোজকার ফোকাস পয়েন্টে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের এই দুই তারকাই বিয়ের তারিখ ঘোষণা করতেই শিরোনামে চলে আসেন।

এখন সংবাদমাধ্যমের রোজকার ফোকাস পয়েন্টে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের এই দুই তারকাই বিয়ের তারিখ ঘোষণা করতেই শিরোনামে চলে আসেন। এরপর গত সপ্তাহ দুয়েক ধরে সারাক্ষণই লাইম-লাইটে থেকেছেন এই তারকা দম্পতি। বলিউডে গত দেড় দশকে সবচেয়ে হাইপ্রোফাইল বিয়েটা ছিল অ্যাশ আর অভিষেকের। কিন্তু, সেই বিয়েতেও এত গোপনীয়তা রাখা হয়নি যতটা দীপবীর তাঁদের বিয়েতে রেখেছিলেন।

রবিবার দেশে ফিরেছেন দীপিকা ও রণবীর। এখন তাঁরা ব্যস্ত রিসেপশন-এর আয়োজন নিয়ে। যদিও, এরমধ্যে বিয়ে নিয়ে বেঁধে গিয়েছে বিতর্ক। কারণ ইটালির শিখ সমাজের প্রেসিডেন্ট আখাল তখতে বিয়ে নিয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, সিন্ধি মতে বিয়ে-তে আনন্দ কারাজ আচার-এ মর্যাদাহানি হয়েছে শিখ ধর্মাভাবের। যদিও, দীপবীর-কে দেখে মনে হচ্ছে না তাঁরা এই নিয়ে চিন্তিত। মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে যুগলকে যে মুডে দেখা গেল তাতে দুজনেই একদম বিন্দাস রয়েছেন।

বেঙ্গালুরুতে প্রথম রিসেপশন

দীপিকার ছোট থেকে বড় হওয়ার সবটাই বেঙ্গালুরুতে। তাঁর বাবা তথা এককালে বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন কোঙ্কনি হলেও দক্ষিণের এই শহরেই দীর্ঘদিন ধরে বাস করছেন। প্রকাশ পাড়ুকোন সপরিবারে এখন অধিকাংশ সময় মুম্বইয়ে থাকলেও বেঙ্গালুরুর বাস ওঠাননি। সেখানে রয়েছে তাঁর আদি বাড়ি। তাঁর আত্মীয়-স্বজন। ফলে, বিয়ের পর রণবীর সিং-এর এটাই প্রথম শ্বশুরবাড়ি যাত্রা। মেয়ে-জামাই-কে বরণ করে নিতে সেজেও উঠেছে প্রকাশ পাড়ুকোনের বাসভবন। মেয়ে-জামাই-এর সম্নানে রাখা হয়েছে ভুরিভোজও।

মুম্বই বিমানবন্দরে যুগলের দর্শন

মঙ্গলবার সকালে সাদা রঙের পোশাকে হাজির দীপিকা ও রণবীর। রণবীরের সাদা চুড়িদারওয়ালা পাজামা-পঞ্জাবী-র উপরে আবার সাদার উপরে হালকা কাজ করা হাফ-জ্যাকেট। দীপিকার পরণে আবার সাদা সালোয়ার-কামিজের সঙ্গে নক্সা করা ওড়না।

নজরে মঙ্গলসূত্র

এদিন রণবীর ও দীপিকার পিছু নেওয়া সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাসেই ছিল মঙ্গলসূত্র। এই মঙ্গলসূত্র রণবীর বিয়ে-তে দীপিকা-কে পরিয়েছিলেন। বিয়ের দিন রণবীর সিং নিজেই সংবাদমাধ্যমে থাকা তাঁর ঘনিষ্ঠজনের এসএমএস করে জানিয়েছিলেন এই মঙ্গলসূত্রের দাম ২০ লক্ষ টাকা। কিন্তু, বিয়ের যত ছবি প্রকাশ্যে এসেছে বা রণবীর-দীপিকা যখন মুম্বই ফিরেছেন তখনও সেই মঙ্গলসূত্রের দেখা মেলেনি। এদিন বিমানবন্দরে দীপিকার গলায় এক্কেবারে জ্বল-জ্বল করছিল সেই মঙ্গলসূত্র।

সবসময়ই তুঙ্গে এনার্জি

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একসঙ্গে রয়েছেন আর উত্তেজনা নেই! এটা হতেই পারে না। সর্বক্ষণে ফুল্টু-এনার্জি-তেই থাকতে ভালবাসেন দীপবীর। এদিন বেঙ্গালুরু যাওয়ার পথেও দু'জনকে চির পরিচিত সেই মেজাজেই দেখা গেল।

বেঙ্গালুরুর পর মুম্বই-এ রিসেপশন

বেঙ্গালুরু-র রিসেপশন-এর পরই ৩০ নভেম্বর মুম্বই-এ দীপবীর আরও এক রিসেপশন দিচ্ছেন। গ্র্য়ান্ড হায়াত-এ এই রিসেপশন হবে। তবে, ৩ ডিসেম্বর-ও আরও এক রিসেপশন দিতে পারেন দীপবীর এমনও নাকি শোনা যাচ্ছে। কারণ, ৩০ নভেম্বর অতিথি-র সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ইচ্ছে থাকলেও বহু অতিথি-কে নিমন্ত্রণই জানাতে পারনেনি দীপবীর। এরসঙ্গে দেখা গিয়েছে বেশকিছু অতিথি ব্যক্তিগত কাজের জন্য ৩০ নভেম্বর গ্র্য়ান্ড হায়াতের রিসেপশনে আসতে পারছেন না। এঁদের সকলের জন্য আরও একটি রিসেপশন-এর আয়োজন করা যেতে পারে কি না তাও চিন্তা করে দেখা হচ্ছে।

মধুচন্দ্রিমা

জানা গিয়েছে বিয়ের ভুরিভোজ শেষ হলেই মধুচন্দ্রিমায় বের হবেন রণবীর ও দীপিকা। তবে তাঁদের মধুচন্দ্রিমার স্থান গোপনই রাখা হয়েছে। একটা কথা শোনা যাচ্ছে মধুচন্দ্রিমায় বেশিদিন থাকতে পারছেন না রণবীর ও দীপিকা। কারণ ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীরের সিম্বা ছবিটি। যার পরিচালক রোহিত শেঠি। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটছে সারা আলি খান-এর। সুতরাং, রণবীর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তাঁকে তাড়াতাড়ি ফিরতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+