এই বিখ্যাত গায়কের কণ্ঠে এককালে মেতেছিল দেশ, এবার আসছেন তাঁর মেয়ে, দেখুন ভিডিও

বলিউডে এক নতুন সম্ভাবনার আশার কিরণ জ্বালিয়ে আবার আচমকাই আড়ালে চলে গিয়েছেন লাকি। কোথায় তিনি? কি করেন এখন? এই নিয়ে লাকি-র ভক্তদের বহু প্রশ্ন, বহু জিজ্ঞাসা।

তাঁর কণ্ঠে ছিল বেদুইনের ছোঁয়া। আর সেই সুরেই যেন মন হারিয়ে বসতেন তরুণ-তরুণী। তিনি মানে লাকি আলি। বিখ্যাত সিনেমা অভিনেতা মেহমুদের ছেলে। বাবার মতো সিনেমাতে স্থায়ী ভাবে বাসা বাধেননি লাকি। যাঁর কন্ঠে রয়েছে এমন এক যাযাবরের সুর, যাঁর গান শুনলে হারিয়ে যেতে ইচ্ছে করে- সেই লাকি আলি যে কোনও গতে বাঁধা জীবনের মধ্যে আবদ্ধ থাকবেন না এমন ভাবনা কেউই পোষণ করতেন না।

বলিউডে এক নতুন সম্ভাবনার আশার কিরণ জ্বালিয়ে আবার আচমকাই আড়ালে চলে গিয়েছেন লাকি। কোথায় তিনি? কি করেন এখন? এই নিয়ে লাকি-র ভক্তদের বহু প্রশ্ন, বহু জিজ্ঞাসা। সম্প্রতি সামনে এসেছে লাকি-র বেশকিছু ছবি এবং ভিডিও। অবশ্যই লাকি এখন প্রৌঢ়ত্বের পথে। তাঁর সন্তান এখন কর্মজীবনে প্রতিষ্ঠার আশায়। এমনই সময় মেয়ে তাসমিয়া আলি-র সঙ্গে লাকি আলির একটি ভিডিও সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে বাবা লাকি আলি-র মতো সুরেলা কণ্ঠের অধিকারি তাসমিয়া।

তাসমিয়া ও লাকিদের আড্ডায় নাফিসা

নাফিসা আলি-র কথা নিশ্চয় কেউ ভুলে যাননি। কলকাতার মেয়ে নাফিসা। পড়াশোনা থেকে সাঁতার, সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া নাফিসা একটা সময় দেশজুড়ে খ্যাতি পেয়েছিলেন। গোয়ায় সেই নাফিসার সঙ্গে সম্প্রতি এক মধ্যাহ্নভোজ মিলিত হয়েছিলেন লাকি আলি। নাফিসা ও লাকি-র এই মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তাসমিয়াও। এছাড়াও ছিলেন বলিউডের আরও এক বরেণ্য অভিনেতা জালা আগার ছেলে সেলিম ক্রিস্টোফার।

তাসমিয়া ও লাকি আলির ভিডিও পোস্ট

এই মধ্যাহ্নভোজেই লাকি আলির জন্য আনা হয়েছিল গিটার। আসলে যার কণ্ঠে খেলা করে সুরের জাদু তাকে গিটার ছাড়া কীভাবেই বা ভাবা যায়। কিন্তু, সকলকে অবাক করে লাকি গিটারটি তুলে দিয়েছিলেন মেয়ে তাসমিয়ার হাতে। এরপর তাসমিয়া গিটারের ছন্দে খুললেন তাঁর সুরেলা কন্ঠ। বোঝালেন লাকি আলির পরের প্রজন্মও তৈরি সুরের মূর্চ্ছনার সকলকে মাতাতে। লাকি আলি এবং তাঁর মেয়ের এই গানের দৃশ্যটি নাফিসা আলি মোবাইলে ক্যামেরাবন্দি করেন। পরে তা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে দেন। এখন সেই ভিডিও ভাইরাল।

বাবার মতোই সুন্দর তাসমিয়া

এককালে লাকি আলির সৌন্দর্যে মাত হয়েছিল মহিলাকূল। তাসমিয়াও কম যান না। এই অল্পবয়সেই তিনি সৌন্দর্যে মাত করে দিয়েছেন। বয়ফ্রেন্ডও আছে তাসমিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটাও ঘোষণা করে রেখেছেন তাসমিয়া।

গোয়া-য় বাবা ও মেয়ে

বাবা লাকি আলি-র মতো বোহেমিয়ানার রক্ত বইছে তাসমিয়ার মধ্যে। গানের সঙ্গে সঙ্গে লাকি আলির প্যাশন ছিল মোটরবাইকে লং-ড্রাইভ। সম্প্রতি গোয়ায় হার্লে ডেভিডসন-এর এক বাইক রালিতে অংশ নেন তাসমিয়া।

নিজেকে বুঝতে চান তাসমিয়া

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেট এই ছবিটি পোস্ট করেছিলেন তাসমিয়া। আর সেখানেই নিজেকে সম্বোধন করে লিখেছিলেন- 'তাসমিয়া আলি তোমার এবং আমার মধ্যে চলার রাস্তার প্রতিটি ইঞ্চি খুবই গুরুত্বপূর্ণ '।

সবকিছু সুন্দর হবে! আশা রাখেন না তাসমিয়া

'লাইক ফাদার লাইক ডটার' যাকে বলে। তাঁর চারপাশে এবং সামনের সবকিছুই যে সুন্দর হবে এমনটা ভাবেন না তাসমিয়া। তাই তাঁর মূল্যবান উক্তি- 'আই ডোন্ট নিড প্রেটি থিংস... আই অ্যাম ওয়ান'।

জীবন নিয়ে আশাবাদী তাসমিয়া

তাসমিয়া ভাবেন না যে সব সময়ই সবকিছু খারাপ হয়। অন্ধকারের শেষেও যে আলো থাকে তা গভীরভাবে বিশ্বাস করেন তিনি।

লাকি আলি এখন কী করেন

লাকি আলি এখন কী করেন

গান-বাজনার সঙ্গে সঙ্গে লাকি আলি 'ট্রাইব নেশন' বলেও একটি সংস্থা চালান। যাদের কাজ হল চাষিদের উৎপাদিত রাসায়নিকবিহীন ফসলকে অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। এমনকী এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মুদিখানারও জিনিস বিক্রি করে থাকে লাকি আলির সংস্থা।

লাকি-র পরিবার

তাসমিয়া লাকি আলির প্রথম স্ত্রী জেন ম্যাকলেরয়ের কন্যা। পরে লাকি আলি ইনায়া নামে একজনকে বিয়ে করেন। বর্তমানে লাকি আলি ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হালাম-কে বিয়ে করেছেন।

লাকি-র সাম্প্রতিক প্লে-ব্যাক

২০১৫ সালে লাকি 'তামাসা' ছবিতে গান গেয়েছিলেন। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে লাকি 'সফরনামা' বলে গানটি গেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+