Rekha Love Life: সব ছেড়ে 'সেক্স-গুরু' রজনীশের আশ্রমে চলে যেতে চেয়েছিলেন রেখা! কেন জানেন?
Rekha Love Life: বলিউডে রেখা ( Rekha Films) একটা নাম! আজও সিঁথিতে সিঁদুর এবং লাল টিপ নজর কাড়ে। কিন্তু বলিউডে শুরুর দিনটা মোটেই ভালো ছিল না রেখার (The Love Life Of Rekha)। বিভিন্ন সময়ে অবহেলার ( bollywood) চোখেই তাঁকে দেখা হয়েছে। যদিও ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছেন! একের পর এক হিট সিনেমা।
দীর্ঘ কেরিয়ারে কখনই পিছনে ফিরে তাকাতে হয়নি। যদিও দীর্ঘ এই কর্ম জীবনে একাধিক বিতর্কে জড়িয়েছেন রেখা। সামনে এসেছে একের পর এক কেলেঙ্কারি। একাধিক সম্পর্কে জড়িয়েছেন। জিতেন্দ্র, কিরণ কুমার, বিনোদ মেহরা, অমিতাভ বচ্চন থেকে শুরু করে সঞ্জয় দত্ত এবং অক্ষয় কুমারের সঙ্গেও জড়িয়েছগে রেখার নাম। এমনকি দিল্লির এক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে নাকি হয়েছিল অভিনেত্রীর। কিন্তু সেই সুখ বেশিদিন সুখকর হয়নি রেখার জীবনে! একটা সময় একাকীত্ব ব্যাপক ভাবে জড়িয়ে গিয়েছিল অভিনেত্রীর জীবনের সঙ্গে।

১৯৮০ সালে শুরুতে ভারতে আধ্যাত্মিক গুরু রজনীশের (Sex Guru or Sant Rajneesh) প্রভাব ব্যাপক ভাবে বাড়ছিল। এমনকি বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর উপরও সেই প্রভাব পড়ে। আর সেই তালিকাতে মহেশ ভট্ট, বিনোদ খান্ন, বিজয় আনন্দ থেকে শুরু করে একাধিক পরিচালক -অভিনেতা রয়েছেন। যদিও খুব অল্পদিনেই রজনীশের ( Sant Rajneesh) উপরে মোহভঙ্গ হয়ে যায়। অনেকেই রজনীশকে 'সেক্স-গুরু' ( Sex Guru) বলতে শুরু করেন। আর এহেন বিতর্ক থেকে দূরে থাকতে অনেকেই আধ্যাত্মিক গুরু'র আশ্রম থেকে সরে আসেন।

যদিও রজনীশের বড় প্রভাব পড়ে বিনোদ খান্নার উপর। ১৯৮২ সালে অভিনেতা অশো ( Osho Ashram) - আশ্রমেই থাকতে শুরু করেন। প্রথমে পুণা এবং পরে আমেরিকা পর্যন্ত চলে যান বিনোদ খান্না। কার্যত একাকীত্ব যখন গ্রাস করছে সেই সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছিলেন সেই সময়ের হিট অভিনেত্রী। বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের জল্পনা আরও রেখাকে অস্থির করে তোলে।

সেই সময় একের পর এক খবর আরও মানসিক অবসাদের দিকে রেখাকে ঠেলে দেয়! সংবাদমাধ্যমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন তিনি। এমনকি একের পর এক এই খবর অমিতাভ বচ্চনের সংসারেও অশান্তি এনে দেয়। তিনিও একেবারে সংবাদমাধ্যমকে বয়কট করতে শুরু করেন। তবে অল্প দিনেই সমস্ত গুঞ্জন ঘুরে যায়। অমিতাভ বচ্চনের সঙ্গে পারবিন বিবির মধ্যে সম্পর্কের খবর আসতে শুরু করে।
আর এই গুঞ্জন রেখার জীবনে বড় প্রভাব ফেলে। যদিও ১৯৮২ সালে হঠাত করেই বন্ধ মুখ খুলতে শুরু করেন। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে দীর্ঘ সিনেমা জগতের একাধিক তথ্য সংবাদমাধ্যমকে শেয়ার করেন। যদিও এরপর পরেই নাকি 'সেক্স গুরু' রজনীশের আশ্রমে চলে যান। এক ইন্টারভিউতে রেখা জানিয়েছিলেন, সিনেমা থেকে কিছুদিনের ব্রেক নিতে তিনি নাকি চান। এমনকী রজনীশের আশ্রম আমেরিকাতে চলে যাওয়ার কথাও জানিয়েছিলেন। অন্তত ছয় মাস সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন। আর দীর্ঘ সময় নাকি সেক্স গুরু'র আশ্রমেই কাটিয়েছিলেন রেখা। যদিও সবটাই গুঞ্জন কিনা তা স্পষ্ট হয়নি আজও।












Click it and Unblock the Notifications