Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুল্লু, চিমড়ি, নুস্কি, আলু!‌ জানেন কি এই ডাকনামগুলো কোন জনপ্রিয় বলিউড তারকাদের

বলিউড তারকাদের ডাকনাম

ভালো নাম আর ডাক নাম। এই দুই নামেই আমরা পরিচাত হই বাইরের জগত ও পরিবারের মানুষের কাছে। তবে এই ডাকনামে কাউকে ডাকার অর্থ হল তোমার কোনও প্রিয়জনকে একটু আদর মাখিয়ে ডাকা। আম মানুষের মতোই বলিউ সেলেবদেরও ডাক নাম রয়েছে, যে নামে তাঁরা বাড়িতে ও তাঁদের প্রিয়জনেদের কাছে পরিচিত। কারণ বাইরের জগতের কাছে তাঁরা তারকা হলেও, বাড়িতে তাঁরা কারোর কন্যা/‌পুত্র, ভাই/‌বোন।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অনুষ্কা যখন ছোট ছিলেন তখন তাঁকে তাঁর অভিভাবক নুসকেশ্বর বলে ডাকতেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তা ছোট হতে হতে এখন তা '‌নুস্কি'‌-তে এসে ঠেকেছে এবং এখন তাঁর স্বামী বিরাটও তাঁকে এই নামেই ডাকেন। ইনস্টাগ্রামে বিরাটের এক প্রশ্নোত্তর পর্বে অনুষ্কার ডাক নাম কি প্রশ্ন করায় তিনি তখন এই নুস্কি নামটি প্রকাশ করেন।

 ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্যকে বাড়িতে '‌গুল্লু'‌ বলে ডাকা হয়। তাঁর বৌদি শ্রীমা রাই ইনস্টাগ্রামে '‌আসক মি এনিথিং'‌ সেশনে এসে একই জিনিস প্রকাশ করেন। তিনি জানান যে পরিবারের বাচ্চারা তাঁকে গুল্লু মামি, গুল্লু আন্টি বলে সম্বোধন করে।

 কপিল শর্মা

কপিল শর্মা

তাঁর সহ-অভিনেতা ও ভক্তদের কাছে কপিল শর্মা কাপু, কপিল, কমেডি কিং এইসব নামে পরিচিত। যদিও তাঁর পরিবারের লোকেরা তাঁকে অন্যনামে ডাকে। বাড়িতে কপিল শর্মাকে '‌টনি'‌ বলে ডাকা হয়।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

ছোট থেকেই একটু মোটাসোটা ছিলেন আলিয়া ভাট। তাঁর ছোটবেলার ছবিগুলি দেখে তাই মনে হয়। যে কারণে ভাট পরিবার তাঁকে ভালোবেসে '‌আলু' নামে ডাকতেন। এমনকী এখনও বাড়িতে তাঁকে রাগানোর জন্য মাঝে মাঝেই এই নামে ডাকা হয়ে থাকে তাঁকে। ‌

 রণবীর কাপুর

রণবীর কাপুর

ঋষি কাপুর একবার একটি সাক্ষাতকারে উল্লেখ করেছিলেন যে তিনি তাঁর ডাকনাম '‌চিন্টু'‌ একেবারেই পছন্দ করতেন না। সেই সময় তিনি এও জানিয়েছিলেন যে তিনি তাঁর সন্তানদের এ ধরনের ডাকনাম রেখে তাদের লজ্জায় ফেলবেন না। তাই রনবীর ও ঋদ্ধিমা কাপুর দু'‌জনেরই কোনও ডাকনাম নেই। যদিও মা নীতু কাপুর রনবীরকে কিছু উদ্ভট ডাকনামে ডেকে থাকেন। নীতু মনে করেন রনবীর '‌রেমন্ড'‌ কারণ তিনি '‌সম্পূর্ণ পুরুষ'‌। একটি টক শোতে এসে নীতু এটা জানান।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

একটা নয়, তিন-তিনটে ডাকনামে শ্রদ্ধা কাপুরকে বাড়িতে ডাকা হয়। চিমড়ি, রাণি ও শ্রদ্ধাস। যদিও শেষের নামটা তাঁর প্রকৃত নামের সংক্ষিপ্ত আকার। চিমড়ি ও রাণি এই দু'‌টি নাম একটু অন্যধরনের।

 বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ানকে সবাই ভালোবেসে বরুণ বলে ডাকলেও তাঁর বাড়িতে তাঁকে ডাকা হয় '‌পাপ্পু'‌ বলে। হাম্টি শর্মা কি দুলহানিয়া সিনেমার প্রচারের সময় এসে বরুণ ধাওয়ান তাঁর ডাক নাম জানিয়েছিলেন।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়াকে ভক্তরা পিসি, পিগি চপস বলে ডাকলেও পরিবারে তাঁর দু'‌টি ডাকনাম রয়েছে। প্রিয়াঙ্কাকে তাঁর পরিবারের সদস্যরা মিঠু বলে ডাকতেন কিন্তু পরে তা বদলে দিয়ে মিমি করে দেওয়া হয়। এখনও তাঁর বোন পরিণীতি চোপড়া সহ পরিবারের সবাই প্রিয়াঙ্কাকে মিমি বলে ডাকেন।

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক রোশন

হৃত্ত্বিক রোশনকে বাড়িতে ডুগ্গু বলে ডাকা হয়। বহুদিন ধরেই রোশন পরিবারের থেকে তিনি এই নামটি পেলেও বলিউডে এখনও অনেকে তাঁকে ডুগ্গু বলেই ডাকে।

 করিনা কাপুর খান

করিনা কাপুর খান

করিনার ডাকনাম খুবই জনপ্রিয়। তাঁর ডাকনাম দিয়ে কমবক্ত ইশক সিনেমায় গানও হয়েছে। কাপুর পরিবারই শুধু নয় তিনি গোটা বলিউডে '‌বেবো'‌ নামে পরিচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+