সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বলিউডের এই জনপ্রিয় গানগুলি সম্পর্কে জেনে নিন
বলিউডের দীর্ঘসময় ধরে চলা গান
বলিউডের সঙ্গে সঙ্গীতের আত্মিক যোগ রয়েছে। একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই নির্ভর করে রয়েছে সিনেমার গান ও প্লেলিস্টের ওপর। অনেক সময়ই দেখা গিয়েছে, সিনেমা ফ্লপ হলেও তার গানগুলি হিট হয়ে গিয়েছে। সাধারণত, যে কোনও সিনেমার গানের সময় ৪ থেকে ৫ মিনিটের বেশি হয় না। কিন্তু এন কিছু বলিউডে গান রয়েছে সেগুলি বেশ অনেকটাই দীর্ঘ।

সন্দেশ আতে হ্যায়–বর্ডার (১৯৯৭)
সময়: ১০ মিনিট ৪০ সেকেন্ড
বর্ডার সিনেমার এই গানটি যতবারই শুনবেন ততবারই মনে হবে আবার শুনি। এই গান লিখেছেন অনু মালিক। তবে এই গান দীর্ঘ ১০ মিনিটের এবং তা প্রত্যেক সেনার আবেগকে তুলে ধরেছে, যাঁরা পরিবার থেকে দূরে সীমান্তে কর্তব্য করছেন।

এক সাথি অউর ভি থা–লক কারগিল (২০০৩)
সময়: ৮ মিনিট ৪৬ সেকেন্ড
এই গানের রচয়িতা অনু মালিক এবং গেয়েছেন সোনু মিগম, ৮ মিনিটের দীর্ঘ এই গান। এই দারুণ সুন্দর গানটি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণত্যাগ করেছেন এমন শহিদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

সেন্টি ওয়ালি মেন্টাল–শানদার (২০১৫)
সময়: ১০ মিনিট ৫ সেকেন্ড
১০ মিনিটের বেশি দীর্ঘ এই গান এবং এই সিনেমায় রয়েছেন আলিয়া ভাট। শানদার ছবির এই গানের রচয়িতা অমিত ত্রিবেদী।

শুনোজি দুলহন–হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯)
সময়: ১১ মিনিট ৩৬ সেকেন্ড
মজায় ভরপুর এই গান ১১ মিনিটের বেশি দীর্ঘ। এই গান লিখেছেন রাম লক্ষ্মণ। নববধূর সঙ্গে পরিবারের সব সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এই গানের মাধ্যমে।

দিদি তেরা দেওয়র দিবানা–হাম আপকে হ্যায় কউন (১৯৯৪)
সময়: ৭ মিনিট ৩৮ সেকেন্ড
এই ব্লকবাস্টার গানটি ৭ মিনিটের বেশি সময় ধরে রয়েছে। মাধুরী দীক্ষিত ও সলমন খান অভিনীত এই সিনেমার এই গানটি দশকের পর দশক বিয়ের অনুষ্ঠানের জন্য সকলের প্রিয়। এই গানটি লিখেছেন রাম লক্ষ্মণ এবং গেয়েছেন লতা মঙ্গেশকর ও এস পি বালাসুব্রহ্মণম।

অন্তাকশরি–ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)
সময়: ৯ মিনিট ২৩ সেকেন্ড
ভাগ্যশ্রী ও সলমন খান অভিনীত এই মজাদার গানের লড়াইয়ের সময় ৯ মিনিট ২৩ সেকেন্ড।

সোনি সোনি–মহাব্বতে (২০০০)
সময়: ৯ মিনিট ১০ সেকেন্ড
এই সিনেমার রঙের দিনের এই গানটির সময় ৯ মিনিট ১০ সেকেন্ড। এই গানটি লিখেছেন যতীন-ললিত। এই গানে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নাচ করতে দেখা যায়।

দ্য মেলোডি–মুঝসে দোস্তি করোগে (২০০২)
সময়: ১২ মিনিট ৯ সেকেন্ড
উদিত নারায়ণ, সোনু নিগম, পামেলা চোপড়া এবং লতা মঙ্গেশকরের যৌথভাবে কিছু জনপ্রিয় হিন্দি গানের মেলোডির সময় ১২ মিনিটেরও বেশি। এই সিনেমায় অভিনয় করেছেন হৃত্ত্বিক রোশন, করিনা কাপুর ও রানী মুখ্যার্জি।

পিয়া তোসে নয়না লাগে রে–গাইড (১৯৬৫)
সময়: ৮ মিনিট ২৯ সেকেন্ড
একনও সকলের এই প্রিয় গানটির সময় ৮ মিনিট ২৯ সেকেন্ড। এই গানের সঙ্গে ওয়াহিদা রহমানের অসাধরণ নাচ ও লতা মঙ্গেশকরের কন্ঠ এক অন্য মাত্রা স্থাপন করেছে। গানটি লিখেছেন এস ডি বর্মন।

হামে তো লুট লিয়া মিলকে হুসন ওয়ালো নে–আল হিলাল (১৯৫৮)
সময়: ৮ মিনিট ৪১ সেকেন্ড
অত্যন্ত জনপ্রিয় এই কাওয়ালি গানটির সময় ৮ মিনিট ৪১ সেকেন্ড। এটি ১৯৫৮ সা এর সুপার হিট ছবি আল হিলালের, যেটি গেয়েছেন ইসমাইল আজাদ।

কবুতর যা যা–ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)
সময়-৭ মিনিট ৪৭ সেকেন্ড
এই সিনেমার এই গানটি সকলের খুব প্রিয় এবং অন্যতম দীর্ঘ গান। রাম লক্ষ্মণ এই গানটি লিখেছেন।

পাঞ্চি নদীয়া পবন কে ঝোঁকে–রিফিউজি (২০০০)
সময়: ৯ মিনিট ৫০ সেকেন্ড
অনু মালিকের লেখা ও সোনু নিগম ও অলকা ইয়াগনিকের কন্ঠে এই গানের সময় ৯ মিনিটের বেশি দীর্ঘ।

আপকে কামরে মে–ইয়াদো কি বারাত (১৯৭৩)
সময়: ১১ মিনিট ৭ সেকেন্ড
১১ মিনিটের দীর্ঘ এই গানটি গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে এবং লিখেছেন আর ডি বর্মন।

কহতা হ্যায় বাবুল–বাবুল (২০০৬)
সময়: ৮ মিনিট
সমীরের লেখা অন্যতম আবেগে ভরা এই গানটির সময় ৮ মিনিট এবং গেয়েছেন অমিতাভ বচ্চন। এক কন্যার বিয়ের বিদায়ের সময়কার এই গান।












Click it and Unblock the Notifications