দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আথিয়া ও রাহুল, ভাইরাল সঙ্গীত অনুষ্ঠানের ভিডিও
দীর্ঘ জল্পনার অবসান আজ! আজ চার হাত এক হতে চলেছে ভারতের জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির। বিয়ের আসর বসবে সুনীল শেট্টির খান্ডালার বাড়িতেই। রবিবার হয়ে গেছে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান। শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। পরিবারের নিকট আত্মীয়রা বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। সঙ্গীতের অনুস্থানের সুন্দর মুহূর্তের ভিডিও থেকে ছবি ভাইরাল হয়েছে।

সঙ্গীতের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল
আথিয়া ও রাহুলের বিয়ের আনন্দে নব দম্পতি থেকে পরিবারের সদস্যরা মেতে উঠেছেন। তারা একসঙ্গে নাচে গানে ভরিয়ে তুলেছে। যা দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা। অনুষ্ঠানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের কারণে খান্ডালার বাড়িতে বেড়েছে আরও নিরাপত্তা। সেখানে দুই বাড়ির পরিবার থেকে বন্ধুবান্ধব সকলেই বেশরাম রং, হুম্মা হুম্মা, ঝাঁজারিয়া, দেখা যো তুঝে ইয়ার, আজ কি পার্টি গানে নাচছেন। সেই সঙ্গে দেখা যাচ্ছে পুরো বাড়ি আলোর দিয়ে সেজে উঠেছে।

নতুন জীবনে কখন পা রাখবেন আথিয়া ও রাহুল
২১ জানুয়ারি থেকে আথিয়া ও রাহুলের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের সূচনাই হয়েছিল ককটেল পার্টি দিয়ে। ২২ জানূয়ারি আয়োজিত হয়েছিল সঙ্গীত ও হলদির অনুষ্ঠান। ২৩ জানুয়ারি বিকেল ৪ টের সময় দম্পতি নব জীবনে পা রাখবেন।

কারা বিয়ের আসরে উপস্থিত থাকবেন
তারকা দম্পতির বিয়েতে উপস্থিত থাকবেন বলিউড অনেক তাবড় তাবড় তারকারা। তাছাড়া থাকবেন ক্রিকেট অনেক তারকাও। সেই সঙ্গে দম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরারাও। আথিয়া ও রাহুলের কাছের বন্ধুরাও উপস্থিত থাকবেন। সুত্র মারফত জানা গিয়েছে, বিয়ের আসরে উপস্থিত থাকবেন সলমন খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, বিরাট কোহলির-সহ অন্যন্যারা।

কবে প্রেমে সম্পর্কে জড়িয়েছিলেন তারা
২০১৯ সাল থেকে আথিয়া ও রাহুলের মধ্যে এক ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়েছিল। কমন এক বন্ধুর মারফত তাদের পরিচয় হয়েছিল। সেখান থেকে তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল। তারপর তারা দু'জন দু'জনকে পছন্দ করতে শুরু করেছিলেন। তারপরেই তাদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার রূপ নেয়। ২০২২ সালে আথিয়া ও রাহুল তাদের সুন্দর সম্পর্কের কথা জনসমক্ষে এনেছিলেন। দীর্ঘদিনের কাছের বন্ধবীই আজ স্বীকৃতি দিতে চলেছেন রাহুল।
ছবি সৌ:আথিয়া শেট্টি/ইনস্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications