বিগ বস ৮ : "চুমু খেলে কেউ গর্ভবতী হয় না", গুজবের পাল্টা জবাব ডায়েন্ড্রার

যদিও বিগ বসের বাড়ি থেকে ভোট আউট হওয়া ডায়েন্ড্রা এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, "চুমু খেলে কেউ গর্ভবতী হয় না।" এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তাঁর সরাসরি উত্তর "আমি গর্ভবতী নই"।
৩৫ বছরের এই প্রতিযোগী মডেল যাঁকে দর্শক এমনকী সহপ্রতিযোগীরাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করতেন, গত সপ্তাহ থেকেই তাঁকে বেশ ম্যাড়মাড়ে দেখা গিয়েছে। সূত্রের খবর ডায়েন্ড্রার শরীর ভাল ছিল না। লোনাভালার স্থানীয় হাসপাতালে তাঁকে চেক-আপ এর জন্যও নিয়ে যাওয়া হয়। এরপরই ডায়েন্ড্রা মা হতে চলেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
ডেইলি ভাস্কর ওয়েবসাইটে একটি প্রতিবেশন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানও এই ঘটনায় অখুশি। অনুষ্ঠানের নির্মাতাদের বলেন যাতে ডায়েন্ড্রাকে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সলমনের কথা রেখেই রবিবার 'এভিকশনে' ডায়েন্ড্রাকে বাড়ির বাইরে পাঠানো হয়।
বিগ বস সিজন এর গোড়ার দিকে গৌতম-ডায়েন্ড্রার ফ্লার্ট বেশ জমলেও মাঝে দুই প্রতিযোগীর দুরত্ব বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু গত ৩-৪ সপ্তাহ ফের গৌতম-ডায়েন্ড্রার ঘণিষ্ঠতা বাড়ে। মাঝে মধ্যেই ডায়েন্ড্রা গৌতমকে জড়িয়ে ধরছেন, চুমু দিচ্ছেন এমন দৃশ্য দেখা গিয়েছে। ডায়েন্ড্রা গৌতমের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বাথরুমে ঢুকে একাধিকবার দরজা বন্ধ করে দিয়েছেন সে দৃশ্যও দেখা গিয়েছে। যদিও সম্পর্কের কথা বারবারই এড়িয়ে গিয়েছেন গৌতম। তবে ডায়েন্ড্রা এবিষয়ে সবসময়ই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
ডায়েন্ড্রা গর্ভবতী কি না তা আমরা জানি না, তবে, ডায়েন্ড্রা এই বিগ বস বাড়ির একজন শক্তিশালী প্রতিযোগী ছিলেন। ডায়েন্ড্রা আউট হয়ে যাওয়ায় বিনোদনের রং কিছুটা যে ফিকে হল তা বলতে কোনও বাধা নেই।












Click it and Unblock the Notifications