আমিরকে ডিভোর্স দিয়ে ভালো আছি, অকপট স্বীকারোক্তি কিরণ রাওয়ের
আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিচ্ছেদের খবর চমকে গিয়েছিল অনুরাগীদের। কিরণ রাওকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রীকে ছেড়েছিলেন আমির। কিন্তু সেই বিয়েও টিকল না। লগান ছবি থেকেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে প্রেম জমে উঠেছিল আমিরের।
তাহলে কোন কারণে দুজনের সম্পর্কে তিক্ততা। জানা গিয়েছিল তাঁদের মধ্যে নাকি নানা বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল। বিচ্ছেদের এতো বছর পর এই নিয়ে কথা বলতে গিয়ে কিরণ রাও বলেছেন, সকলে ভাবেন বিচ্ছেদ মানেই খুব কষ্টের। কিন্তু বিশ্বাস করুন আমিরকে ডিভোর্স দিয়ে আমি ভীষণ ভাল আছি এবং আনন্দে রয়েছে।

একটি সাক্ষাৎকারে কিরণ রাও বলেছেন, যেকোনও সম্পর্কেই বিচ্ছেদ খুব একটা সুখের হয় না। সকলেই আশঙ্কা করেন ডিভোর্সের পরে একাকী হয়ে যাবেন। কিন্তু আমার ক্ষেত্রে সেসব কিছুই ঘটেনি। উল্টে ছেলে আজাদকে নিয়ে তিনি দিব্য রয়েছেন। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন আমির খান। তবে ছেলে আজাদের দায়িত্ব তাঁরা যৌথভাবে পালন করে চলবেন বলে জানিয়েছিলেন।
কিরণ রাও বলেছিলেন সকলের শুনতে হয়তো অবাক লাগবে কিন্তু ডিভোর্সের পর আমি ভীষণ আনন্দে রয়েছি। বিয়ের আগে অনেকটা বছর একাকী ছিলাম। সেসব স্বাধীন ভাবে অনেক কিছু করেছি। বিয়ের পর জীবনে সঙ্গী এসেছিল তার সঙ্গে অনেক পরিবর্তনও এসেছিল। কিন্তু বিচ্ছেদের পরে তিনি আরও ভাল রয়েছেন বলে জানিয়েছেন।
কোনও একাকীত্ব তাঁকে ভর করেনি। উল্টে ছেলেকে নিয়ে আরও আনন্দে রয়েছেন। দুই পরিবারের সাহচার্য রয়েছে তাঁর সঙ্গে। দুই জনের পরিবারই তাঁকে নানা সময়ে সাহায্য করে চলেছে। কাজেই তাঁর কাছে আমিরের সঙ্গে ডিভোর্স তেমন কোনও দুঃখ কষ্ট তাঁর জীবনে নিয়ে আসেনি উল্টে আরও আনন্দে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications