বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা বলিউডের কিং খান

বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা বলিউডের কিং খান
ওয়াশিংটন, ২২ মে : তিনি যে বলিউডের বাদশা তা কে না জানে। এমনকী নামেও তিনি কিং খান। তা বলে হলিউডের তাবড় তাবড় অভিনেতাদেরকেও সম্পত্তির নিরিখে হেলায় তিনি হারাতে পারেন সে ধারণা কি ছিল কারও?

সম্প্রতি ওয়েল্থ এক্স-এ হলিউড-বলিউডের প্রথম দশ ধনির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখ একমাত্র ভারতীয় অভিনেতা যিনি এই তালিকায় প্রথম ১০-এ রয়েছেন। এমনকী শাহরুখ প্রেমীরা শুনলে খুশি হবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ, ক্লিন্ট ইস্টউড, অ্যাডম স্যান্ডলার, জনি ডেপদেরকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি।

ওয়েল্থ এক্স-এর তথ্য অনুযায়ী শাহরুখের আনুমানিক সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রার হিসাবে ৩৫২১ কোটি ৪০ লক্ষ টাকা। হ্যাঁ চাইলে বাকি তথ্য জানার আগে একটু জল খেয়ে নিতে পারেন। নয়তো এই সংখ্যাটি হজম হওয়া বেশ কষ্টকর।

শাহরুখতে টপকে প্রথম স্থানে রয়েছেন বছর ৬০ এর জনপ্রিয় কৌতুক অভিনেতা জেরি সেইনফেল্ড। জেরির মোট আনুমানিক সম্পত্তির পরিমাণ ৮২০ মিলিয়ন ডলার। না আর নয়, ভারতীয় মুদ্রায় জেরির সম্পত্তির হিসাব নাই বা দিলাম।

শাহরুখের পরে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন টম ক্রুজ। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৮০ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন অভিনেতা জনি ডেপ ও টেলার পেরি।

এই তালিকায় বহু অ্যাকাডেমি পুরস্কার জয়ীরও নাম রয়েছে। যেমন জ্যাক নিকোলসন, টম হ্যাঙ্কস, ক্লিন্ট ইস্টউড। টম হ্যাঙ্ক, বিল কসবির, ক্লিন্ট ইস্টউড, অ্যাডাম স্যান্ডলার এর পরে রয়েছেন জ্যাক নিকোলসন।

এই তালিকায় সবচেয়ে প্রবীন ৮৪ বছরের ক্লিন্ট ইস্টউড। ৩৪০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ইস্টউড এই তালিকায় নবম স্থানে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+