শাড়িতে নিজেকে সাজালেন কিম কার্দাশিয়ান! নেপথ্যে এই বাঙালি ডিজাইনার
বিকিনি কিংবা স্পল্পবসনেই তাঁকে দেখতে অভ্যস্ত দুনিয়া। এবার সেই কিম কার্দাশিয়ানকে শাড়িতে ঢাকলেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়।
বিকিনি কিংবা স্পল্পবসনেই তাঁকে দেখতে অভ্যস্ত দুনিয়া। এবার সেই কিম কার্দাশিয়ানকে শাড়িতে ঢাকলেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়। যে শাড়ি পড়ে নিজের স্টাইলে ভগ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করলেন কিম।

৩৭ বছর বয়সী রিয়্যালিটি শোয়ের স্টার কিম তাঁর সম্প্রতিক ছবিতে মাত করে দিয়েছেন তাঁর ভক্তদের। সোশ্যাল মিডিয়াও কিমের এই সম্মোহনী ছবির আকর্ষণ এড়াতে পারছে না। ফলে ম্যাগাজিনের এই ছবিগুলি ক্রমেই ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে। গাঢ় মেরুন বা ওয়াইন রঙের শাড়িতে কিম অসম্ভব মোহময়ী হয়ে উঠেছেন। আর এই শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী। শুধু শাড়ি নয়, অনামিকা খান্নার ডিজাইন করা লহেঙ্গা চোলিতেও এদিন কিম ছিলেন মোহময়ী।
A post shared by VOGUE India (@vogueindia) on
A post shared by VOGUE India (@vogueindia) on
বিদেশী কিমের দেশী অবতারে আপাতত মাত ইন্টারনেট দুনিয়া। ভগ-এর মার্চ ২০১৮ ইস্যুর কভারে থাকছে এই ফটোশ্যুটের সেরা ছবিটি। ইতিমধ্যেই কিমের ছবি মন মজিয়েছে বহু ফ্যাশন ডিজাইনারের। এছাডা়ও যাঁরা ফ্যাশন সম্পর্কে ওয়াকিবহাল তাঁরাও এই ছবি দেখে মাত।












Click it and Unblock the Notifications