Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়সলমের বিলাসবহুল প্যালেসে বসতে চলছে সিড-কিয়ারার বিয়ের আসর, কী লেখা আছে পোস্টে, দেখুন

৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানি থেকে একটি লেখা পোস্ট হয়েছে। সেখানে লেখা রয়েছে, বিয়ের মুহূর্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বলিউডের লাভবার্ড হলেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। তারা এখন অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছেন। কারণ চলতি মাসের ৬ তারিখ বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা। শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ৪ থেকে ৬ তারিখ রাজস্থানের জয়সলমের বিলাসবহুল সূর্যগড় প্যালেসে বিয়ের আসর বসতে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানি থেকে একটি লেখা পোস্ট হয়েছে। সেখানে কী লেখা রয়েছে, দেখুন।

কী জানা গেল পোস্ট থেকে

কী জানা গেল পোস্ট থেকে

জানা গিয়েছে, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে নিয়ে আগ্রহী প্রায় সকলেই। ভাইরাল ভায়ানি পোস্ট থেকে জানা গিয়েছে, তাঁরা তারকা দম্পতির বিবাহ কভার করতে জয়সালমেরে যাচ্ছে। তাঁরা ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন। তাঁরা বিমানবন্দরে নেমে একটি জিপ নিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছেন। তারকা দম্পতির পরিবারের সদস্যরা সকলে একই ফ্লাইটে যাচ্ছেন না, সেই কারণে তাদের একদলকে বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। আমরা এখনও জানি না, কী কী ছবি পাব। তবে বিয়ের বেশিরভাগ ছবি তারকারাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। আমরা এখন অপেক্ষায় আছি। ৪ থেকে ৬ তারিখ সূর্যগড় প্যালেসে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর।

কবে থেকে ভালোবাসার সম্পর্কে তাঁরা জড়িয়েছেন

কবে থেকে ভালোবাসার সম্পর্কে তাঁরা জড়িয়েছেন

'শেরশাহ' সিনেমা থেকে প্রেমের সম্পর্কে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না।

কারা উপস্থিত হবেন

কারা উপস্থিত হবেন

সূত্র মারফত জানা গিয়েছে, তারকা দম্পতির বিবাহ বাসরে অনেক তারকারাই উপস্থিত থাকবেন। সেই সঙ্গে দুই পরিবারের অনেকেই বিয়েতে উপস্থিত থাকবেন। তবে গেস্ট লিস্টে নাম থাকবে কিয়ারা ও সিদ্ধার্থের ঘনিস্ট বন্ধুরাও। খুব সীমিত সংখ্যক মানুষ তাদের বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তাদের বিয়ে যে কতটা জাকজমক পূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, যেখানে তারকা দম্পতির বিবাহ বাসর বসতে চলেছে সূর্যগড় প্যালেসে। ই প্যালেসে রয়েছে অনেক রুম। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, থেকে লাক্সারি স্যুট রয়েছে এখানে। ঘরগুলি কিন্তু দেখার মতোন। যা দেখলে আপনার চোখও উঠবে কপালে। এখানে রয়েছে জয়সলমের হাভেলি ও থর হাভেলিও। প্রতি রাতে একটি স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। এখানে সব চেয়ে কম দামীর রুমের মূল্য ২০ হাজার টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+