Bhool Bhulaiyaa 3: ভুলভুলাইয়া ৩-তে রয়েছে বড় চমক! মুখ ফস্কে কোন কথা ফাঁস করলেন কার্তিক আরিয়ান
আর মাত্র একটা সপ্তাহ। তারপরেই বক্স অফিসে দুই মেগা রিলিজ। একদিকে ভুলভুলাইয়া ৩ অন্যদিকে সিংহম এগেইন। বক্স অফিসে মেগা ক্ল্যাশ তাতে কোনও সন্দেহ নেই। দুটিই বিগ বাজেটের ছবি। একাধিক তারকা রয়েছে এই দুটি ছবিতেই।
বিদ্যা বালান-মাধুরী দিক্ষিতকে একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। এবার কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমিরিকে। কিন্তু কিয়ারা আদবানী কোথায় গেলেন। কার্তিক আরিয়ান মুখ ফস্কে বলে ফেলেছেন ছবিতে কিয়ারা আদবানিকেও দেখা যাবে কয়েক ঝলক। আগের সিরিজের রেশ টানতেই কিয়ারাকে আনা হয়েছে।

ভুলভুলাইয়া ২-তে কিয়ারা আদবানীকে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের বিপরীতে। সেই সঙ্গে মঞ্জুলিকার চরিত্রে ডবল রোলে দেখা গিয়েছিল অভিনেত্রী তাব্বুকে। কিন্তু এবার ফের মঞ্জুলিকা হয়ে ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালন। তাঁর সঙ্গে আবার মাধুরী দিক্ষিতকেও দেখা যাবে। ভুলভুলাইয়াতে প্রথম মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান।
ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন তারকারা। কার্তিক আরিয়ান জানিয়েছে, মঞ্জুলিকার ভয়ে কাঁপবে সিংহম। অর্থাৎ একই দিনে দুটি মেগা রিলিজ হলেও বক্স অফিসে এগিয়ে থাকবে ভুলভুলাইয়া ৩ । সেই সঙ্গে কার্তিক আরিয়ান জানিয়েছেন যে কিয়ারা আদবানীকেও দেখা যাবে এই সিনেমায়। তবে কোন চরিত্রে সেটা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা।












Click it and Unblock the Notifications