কোথায় সিদ্ধার্থ- কিয়ারার জাকঁজমকপূর্ণ বিয়ের আসর বসতে চলেছে, জানেন প্যালেসের ভাড়া কত?
চলতি মাসেই চারহাত এক হতে চলেছে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রার। শেরশাহ দম্পতির রাজস্থানের জয়সলমের বিলাসবহুল সূর্যগড় প্যালেসে বিয়ের আসর বসতে চলেছে। এই প্রাসাদের নাম সূর্যগড় প্রাসাদ।
ফের বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই! সাত পাকে বাধা পড়তে চলেছে জনপ্রিয় তারকা কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। কিছুদিন আগেই চারহাত এক হয়েছে বলি ডিভা আথিয়া শেঠি ও কেএল রাহুলের। তারপরেই সিদ্ধার্থ ও কিয়ারের বিয়ের খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। চলতি মাসের ৬ তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
কোথায় বসতে চলেছে কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের আসর
সূত্র মারফত জানা গিয়েছে, শেরশাহ দম্পতির রাজস্থানের জয়সলমের বিলাসবহুল সূর্যগড় প্যালেসে বিয়ের আসর বসতে চলেছে। এই প্রাসাদের নাম সূর্যগড় প্রাসাদ। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এখানেই চলবে বিয়ের আসর। শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। যদিও এই বিষয়ে এখনও কোনও কথা বলেননি তারাকারা। সূর্যগড়ের অফিসিয়াল ইনস্টাগ্রামের প্রোফাইলে দেখা গেছে একটি নোট। সেখানেই লেখা আছে 'খুব তাড়াতাড়ি দেখা হবে'। সেই সঙ্গে দিয়েছেন হার্ট ইমোজিও।
জানেন এই প্যালেসের ভাড়া কত?
তবে জানেন আপনি এই বিলাসবহুল সূর্যগড় প্যালেসের ভাড়া কত? এই প্যালেসে রয়েছে অনেক রুম। ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, থেকে লাক্সারি স্যুট রয়েছে এখানে। ঘরগুলি কিন্তু দেখার মতোন। যা দেখলে আপনার চোখও উঠবে কপালে। এখানে রয়েছে জয়সলমের হাভেলি ও থর হাভেলিও। প্রতি রাতে একটি স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। এখানে সব চেয়ে কম দামীর রুমের মূল্য ২০ হাজার টাকা।
কবে থেকে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ছিলেন তাঁরা
বলিউড সিনেমা 'শেরশাহ' থেকে প্রেমে পড়েছিলেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রা। যদিও অনেকবারই শোনা গিয়েছিল তাদের প্রেম নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেটি গুজব, তা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছেন অনুগামীরা। কফি উইফ করণে এসে তারা জানিয়ে ছিলেন তাদের কবে প্রথম দেখা হয়েছিল। কিয়ারা কিন্তু সেই সময় নিজের বিয়ে নিয়ে কিছু ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। তবে এটাও বলেছিলেন এখনই কিছু প্রকাশ করছি না।
কারা থাকছেন বিবাহ বাসরে
সূত্র মারফত জানা গিয়েছে, তারকা দম্পতির বিবাহ বাসরে অনেক তারকারাই উপস্থিত থাকবেন। সেই সঙ্গে দুই পরিবারের অনেকেই বিয়েতে উপস্থিত থাকবেন। তবে গেস্ট লিস্টে নাম থাকবে কিয়ারা ও সিদ্ধার্থের ঘনিস্ট বন্ধুরাও। তাদের বিয়ে যে কতটা জাকজমক পূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications